Sunday, April 26, 2026

ভোটের প্রচার শেখাতে  ক্লাস নেবেন অমিত শাহ

Date:

Share post:

ক্লাস নেবেন অমিত শাহ(Central Home minister Amit Shah)। সোশ্যাল মিডিয়াকে(how to use social media) ব্যবহার করে কীভাবে ভোটের প্রচার(assembly election campaign) তুঙ্গে নিয়ে যেতে হয় তারই পাঠ শেখাবেন দলীয় কর্মীদের। দক্ষিণ কলকাতার (south kolkata)একটি প্রেক্ষাগৃহে এই কর্মসূচি হবে। চলতি মাসের ৩০ ও ৩১ তারিখে দুদিনের সফরে ফের পশ্চিমবঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভবত তখনই তিনি ক্লাস নেবেন বিজেপি(BJP party) সূত্রে জানানো হয়েছে।

Advt

এই ক্লাসে কারা উপস্থিত থাকবেন? দলীয় সূত্রে জানানো হয়েছে, সাধারণ কর্মীরা তো থাকবেনই। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি থাকবে যারা দলের আইটি সেল-এর সঙ্গে যুক্ত। ওই ক্লাসে স্বরাষ্ট্রমন্ত্রী তো পাঠ শেখাবেনই। তাঁর সঙ্গে থাকবেন এক ঝাঁক তরুণ আইটি বিশেষজ্ঞ। এই ক্লাসে শেখানো হবে কীভাবে কম সময়ে, কম লোকবলের সাহায্যে ভোটের প্রচার তুঙ্গেনিয়ে যেতে হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে বিজেপি যে পাখির চোখ করেছে তা এর থেকেই স্পষ্ট। সময় কম। কম সময়ে যাতে প্রচারে এতটুকু বিঘ্ন না ঘটে তাই সোশ্যাল মিডিয়াকে বেশি মাত্রায় ব্যবহার করতে চাইছে দল।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...