Sunday, May 3, 2026

কাশ্মীর সীমান্তে ছ’মাসে চতুর্থ সুড়ঙ্গের খোঁজ পেলেন ভারতীয় জওয়ানরা

Date:

Share post:

১০ দিনের  মধ্যে একই এলাকায় পরপর দুটি সুড়ঙ্গের(hidden tunnel) খোঁজ মিলল। কাশ্মীরে পাক(Kashmir border) সীমান্তের কাঠুয়া জেলায় বিএসএফ জওয়ানরা(border security force) এই সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন। গত ৬ মাসে এই নিয়ে চতুর্থ সুড়ঙ্গের খোঁজ মিলল। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advt

সুড়ঙ্গটি ১৫০ মিটার লম্বা। ৪ ফুট চওড়া। গভীরতা ৩০ ফুট। বেশ কিছুদিন ধরেই সীমান্ত পেরিয়ে কাশ্মীরে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের মদত(terrorist of Pakistan) পুষ্ট সন্ত্রাসবাদীরা। প্রবল ঠান্ডার সুযোগ নিয়ে চোরাগোপ্তা জঙ্গিরা এদেশে ঢুকে পড়ছে। কিন্তু ভারতীয় জওয়ানদের(Indian army) কড়া নজরদারি এড়িয়ে ভারতের মাটিতে পা রাখা দিন দিন বেশ কঠিন হচ্ছে। তাই মাটির তলায় সুড়ঙ্গের পথ তৈরি করে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সে চেষ্টাও আপাতত ভন্ডুল করে দিল বিএসএফ জওয়ানরা। কয়েক দিন আগেও ওই একই জায়গায় আরো একটি সুড়ঙ্গের খুঁজে পেয়েছিলেন ভারতীয় জওয়ানরা।

সেনাবাহিনীর অনুমান, পাকিস্তান থেকে ভারতে ক্রমাগত বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে। সুড়ঙ্গের মুখ বালির বস্তা দিয়ে বন্ধ করে সিল করে দেওয়া হয়েছে।

Related articles

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...