Sunday, May 3, 2026

একুশের ভোটে রাজ্যে আসতে পারে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

একুশের ভোটে (WB Assembly Election) বাংলায় মোতায়েন হবে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force)৷ নির্বাচন কমিশন(Central Election Commission) সূত্রে জানা গিয়েছে, এই বাহিনীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় লাখ খানেক৷ এক কোম্পানিতে সাধারণভাবে থাকে ৮০ থেকে ২২৫ জন সেনা৷ সূত্রের খবর, ২০১৬-র বিধানসভা ভোটের তুলনায় একুশের নির্বাচনের তুলনায় প্রায় ৩০০ কোম্পানি আধাসেনা বাড়তে পারে।

রাজ্য সফর সেরে নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে এসেছিলো প্রায় ৭৫০ কোম্পানি আধাসেনা৷ সেবার ভোটের নির্ঘন্ট অনুসারে পর্যায়ক্রমে বাহিনী মোতায়েন করেছিল কমিশন। ভোট ধাপে ধাপে হয়েছিলো বলেই এই সুবিধা পেয়েছিলো নির্বাচন কমিশন৷ আসন্ন বিধানসভা ভোটও বেশ কয়েক দফায় হবে বলেই ধারনা রাজনৈতিক মহলের৷
এদিকে, এই ‘বিশাল’ বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়েছে৷ সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) প্রশ্ন তুলেছেন, ‘ এই বজ্র আঁটুনি শেষে আবার ফস্কা গেরো না হয়!”
বিজেপির শমীক ভট্টাচার্যের (Shameek Bhattacherjee)ধারনা, “নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করাতে বেশি বাহিনী প্রয়োজন। মানুষ আর চায় না ভোটের জন্য জলের লাইন কেটে দেওয়া, জমি নষ্ট করে দেওয়ার ঘটনা এবারও হোক”৷

রাজ্য সফর শেষ করে দিল্লি ফেরার মুখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেনি কমিশনের ফুল বেঞ্চ। কলকাতার নগরপালকে পর্যন্ত সরাসরি প্রশ্ন করা হয়েছিল, “কলকাতায় এত অশান্তি কেন?’ রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকেও উদ্বেগ করেছিল কমিশন। সেই উদ্বেগ ও আশঙ্কা কাটাতেই সম্ভবত আসন্ন ভোটে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আধাসেনা মোতায়েন করতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন-দেশের যে কোনও প্রান্ত থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’ চালুর ঘোষণা কমিশনের

Advt

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...