Tuesday, May 12, 2026

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, উচ্ছ্বাস কোচবিহারে

Date:

Share post:

পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন উত্তরবঙ্গের গৌরব ধর্মনারায়ণ বর্মা। তিনি তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালী ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা। ১৬ টি বই লিখেছেন তিনি। কামতাপুরী ভাষার ওপরে দীর্ঘদিন গবেষণা করেছেন ধর্মনারায়ণ বর্মা। বাবা ছিলেন দেবশর্মা বর্মা এবং মা ছিলেন মান্দল দেবী।

১৯৩৫ সালের ১০ নভেম্বরে তাঁর জন্ম। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯৫১ সালে মেট্রিকুলেশন পাশ করেন তিনি। এর পরেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার জন্য যান কোচবিহার ভিক্টোরিয়া কলেজে। সেখান থেকে আইএ এবং বিএ পাশ করেন। ১৯৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ করেন। সেখানে কিছুদিন শিক্ষকতা করার পর ফিরে আসেন তুফানগঞ্জে।
তুফানগঞ্জে এসেই কামতাপুরী ভাষায় গবেষণা শুরু করেন। ভাষা গবেষণাতেই তার পরিচিতি বাড়তে থাকে। একধারে গবেষক এবং লেখক হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেন। তার লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কামতাপুরী ভাষা সাহিত্যের রূপরেখা, মহাবীর চিলা রায়, মহারাজা নরনারায়ণ, এ ষ্টেপ টু কামতাবিহারি ল্যাঙ্গুয়েজ, কামতাবিহারি ভাষার ব্যাকরণ ইত্যাদি। পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশি উত্তরের রাজবংশী সম্প্রদায়।

এই প্রথম রাজবংশী সম্প্রদায়ের গবেষক পদ্মশী পাওয়ায় খুশিতে মেতেছে তুফানগঞ্জ। সকালে থেকে বাড়িতে ভিড় করেছেন গুণগ্রাহীরা। বিভিন্ন সংস্থা ও রাজবংশী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে হাজির হন৷

আরও পড়ুন-পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মৌমা, মেয়েকে উৎসর্গ করলেন তিনি

Advt

Related articles

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...