Thursday, May 14, 2026

ট্রাক্টর মিছিলে হিংসার জের, রাকেশ টিকাইত সহ ৬ কৃষক নেতার বিরুদ্ধে FIR

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিলে(tractor Rally) হিংসার ঘটনায় এবার কড়া পদক্ষেপ। কৃষক নেতা রাকেশ টিকাইট(Rakesh tikaet) সহ ৬ কৃষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। যে এফআইআর(FIR) দায়ের করা হয়েছে সেখানে ডাকাতিসহ একাধিক ধারায যোগ করা হয়েছে। শুধু তাই নয় এফআইআর দায়ের হয়েছে সেই ৪০ জন কৃষক নেতার(Farmer Leader) বিরুদ্ধে যারা সরকারের সঙ্গে আলোচনার জন্য বিজ্ঞান ভবনে যেত। পুলিশের দায়ের করা অভিযোগের নাম রয়েছে যোগেন্দ্র যাদবেরও। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো।

তথ্য অনুযায়ী, ২৬ জানুয়ারি হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয় ডাকাতির ধারা যুক্ত করার কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঐদিন প্রায় ১৫০টিরও বেশি টিয়ার গ্যাসের গোলা লুট করেছে কৃষকরা। পাশাপাশি এই ঘটনায় পুলিশি তথ্য অনুযায়ী ২০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে গতকালের ঘটনার পর বুধবার কৃষকদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, প্রাক্তন মিছিলে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার দায় প্রকৃত কৃষকদের নয়। কৃষকদের দাবি ঐদিন বাইরের কিছু লোক মিছিলে প্রবেশ করে হিংসাত্মক ঘটনা ঘটায় এবং প্ররোচনা ছড়ায়। অভিযানের কোনও কর্মসূচি ছিল না কৃষকদের। যে বা যারা এটা করেছে তারা আন্দোলনকে কুলুষিত করতে চান। শান্তি বজায় থাকার আর্জি জানানোর পাশাপাশি ৩ কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন:ট্রাক্টর মিছিলে হিংসার জের, রাকেশ টিকাইত সহ ৬ কৃষক নেতার বিরুদ্ধে FIR

উল্লেখ্য,২৬ জনুয়ারি কৃষক সংগঠনগুলির তরফে যে ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে প্রবল হিংসা ছড়ায়। লালকেল্লা ও নাগলোই সহ দিল্লির একাধিক এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন কৃষকরা। সরকারি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস চালায়। ঘটনার জেরে বহু পুলিশ কর্মী আহত হয়েছেন।

Advt

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...