Friday, May 22, 2026

আদালতের নির্দেশে জেল হাজতে গেলেন অ্যালকেমিস্ট-কর্তা কে ডি সিং

Date:

Share post:

অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিং-কে বুধবার জেল হেফাজত পাঠালো দিল্লির এক আদালত। গত ১৩ জানুয়ারি অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংকে (K D SINGH) দিল্লি থেকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেদিন থেকেই ED-র হেফাজতে ছিলেন তিনি। বুধবার কে ডি সিংকে দিল্লির বিশেষ আদালতের বিচারপতি গীতাঞ্জলি গোয়েলের এজলাসে পেশ করা হয়।রাজ্যসভার প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে ১৫০ থেকে ২০০ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ। ED’র তরফে আইনজীবী আদালতে বলেন, এখনও কে ডি সিংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি প্রভাবশালী মানুষ। তাই তদন্তের স্বার্থে এখনই তাঁকে জামিনে মুক্ত করা উচিত হবে না। এরপরই ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কে ডি সিংকে জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেয় আদালত। এদিকে, জানা গিয়েছে, কে ডি সিংকে বেশ কয়েকজনের মুখোমুখি বসিয়ে ED জেরা করতে পারে৷ ঠিক কাদের জেরা করা হবে, তা স্পষ্ট করেনি তদন্তকারী সংস্থা৷ ওদিকে, ED সূত্রের খবর, অ্যালকেমিস্টের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সংস্থার সঙ্গে যুক্ত নন, এমন অনেককেই জেরা করা হতে পারে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই তালিকায় থাকছেন কিনা, ED তা স্পষ্ট করেনি৷

আরও পড়ুন- ডায়মন্ডহারবারের জনসভা থেকে তৃণমূলকে একযোগে আক্রমণ শোভন-বৈশাখীর

Advt

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...