Sunday, June 7, 2026

নয়া কোভিড বিধি ঘোষণা কেন্দ্রের, মিলবে একাধিক ছাড়

Date:

Share post:

দেশে এখন বেশ অনেকটাই নিয়ন্ত্রণে করোনা ভাইরাস। কমছে আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়েছে টিকাকরণ। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসের জন্য নয়া করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা জারি হবে পয়লা ফেব্রুয়ারি থেকে। জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের নির্দেশিকায় সুইমিং পুল থেকে সিনেমা হল নিয়ে বিশেষ ঘোষণা রয়েছে কেন্দ্রের তরফে।

এবারের নির্দেশিকায় একাধিক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, সুইমিং পুল ব্যবহারে আগামী মাস থেকে আর কোনও রকম নিষেধাজ্ঞা রইল না। এতদিন পর্যন্ত কেবলমাত্র খেলোয়াড়রাই সুইমিং পুল ব্যবহার করতে পারতেন। তবে কেন্দ্রের নয়া নির্দেশিকায় এবার থেকে সবার জন্যই খুলে দেওয়া হল সুইমিং পুল। এছাড়া ৫০ শতাংশ নয়, সিনেমা হলগুলোতে আরও দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছে। বিমানযাত্রার ক্ষেত্রেও মিলবে বেশ কিছু ছাড়। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও খেলার অনুষ্ঠানের ক্ষেত্রে এতদিন ৫০ শতাংশ আসন সংখ্যার বেশি না ভর্তি করার বিধিনিষেধ ছিল। সেটা এখন সরিয়ে দিল কেন্দ্র। এই সংক্রান্ত নিজস্ব গাইডলাইনস তৈরি করতে পারবে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি। তবে এই সব ছাড় ঘোষণা করলেও সরকারের তরফ থেকে সতর্ক করা হয়েছে যে কোনও ভাবেই যেন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে না যায় তার ওপর নজর রাখতে হবে।

আরও পড়ুন- কেষ্টপুরে শুভেন্দুকে কালো পতাকা তৃণমূলের, গাড়িতে হামলা করার অভিযোগ

Advt

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...