Tuesday, May 19, 2026

সস্তার দিন শেষ, সংসদের ক্যান্টিনে বাড়ল খাবারের দাম

Date:

Share post:

প্রশ্ন উঠেছিল দীর্ঘদিন ধরেই। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একাধিকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে সাংসদদের(parliament member)। অবশেষে সংসদের ক্যান্টিনে শেষ হলো সস্তার খাবারের দিন। বুধবার থেকে ধার্য হলো ক্যান্টিনে(canteen) খাবার এর নতুন দাম। একই সঙ্গে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে ইতি টানল কেন্দ্রীয় সরকার(central government)।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দেশের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সংসদের ক্যান্টিনেও বাড়ানো হবে খাবারের দাম। পাশাপাশি সরকারের তরফে নতুন যে চার্ট দেওয়া হয়েছে সেখানে দেখা গিয়েছে প্রায় ৮০% খাবারই নতুন। পাশাপাশি দীর্ঘ ৫০ বছর ধরে সংসদের ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছে উত্তর রেল। তবে এইবার ক্যান্টিনের দায়িত্ব সামলাবে আইটিডিসি(ITDC)। ‌

সম্প্রতি তথ্য জানার অধিকার আইন ২০১৫ সালে একটি আবেদন করা হয় সেখানেই জানা যায় এই ভর্তুকির ক্যান্টিন চালাতে সরকার প্রতিবছর খরচ করে ৮ কোটি টাকা। তথ্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এ পর ২০১৯ সালে ক্যান্টিনের খাবারের দাম বাড়াতে হয় কেন্দ্র। সিদ্ধান্ত হয় ভর্তুকির খাবার আর দেওয়া হবে না। যদিও তার বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, সংসদের ক্যান্টিনে এতদিন শুধু মাত্র সাংসদরাই ভর্তুকির খাবার খেতেন না। এই ভর্তুকির খাবারে উপকৃত হতেন সংসদের স্টাফ, নিরাপত্তা কর্মীরাও।

আরও পড়ুন:কড়া নিরাপত্তা, তৃণমূলে হুইপ, রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন

সংসদে নতুন খাবারের যে চার্ট করা হয়েছে সেখানে রয়েছে ৫৮ টি খাবার। দামের নয়া তালিকাসহ এই খাবার গুলি হল, আলু বড়া-১০ টাকা, সেদ্ধ সবজি-৫০ টাকা, চাপাটি-৩ টাকা, চিকেন বিরিয়ানি-১০০, চিকেন কাটলেট ১০০, চিকেন ফ্রাই ১০০, দই-১০ টাকা, ডাল তড়কা-২০ টাকা, মশলা ধোসা ৫০ টাকা, এগ কারি ৩০ টাকা, মাটন বিরিয়ানি ১৫০, মাটন কারি ১২৫, মাটন কাটলেট ১৫০।

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...