Tuesday, May 19, 2026

সংসদ অভিযান বাতিল, বদলে ৩০শে দেশজুড়ে অনশন-অবস্থান কৃষকদের

Date:

Share post:

পূর্বপরিকল্পিত সংসদ অভিযান(protest at parliament) বাতিল করল কৃষক সংগঠনগুলি। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন কৃষক সংগঠনের (farmers group)সংসদ অভিযানের পরিকল্পনা ছিল। কিন্তু সম্ভবত লালকেল্লা কাণ্ডের জেরে এই অভিযান বাতিল করা হল। এই কথা ঘোষণা করেন কৃষক নেতা দর্শন পাল। তবে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন যেমন চলছে, চলবে । সে কথাও স্পষ্ট করে দিলেন কৃষকনেতা দর্শন পাল। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী ৩০ শে জানুয়ারি দেশ জুড়ে অবস্থান বিক্ষোভ ও অনশন চলবে।

 

গত ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লায় শান্ত কৃষক আন্দোলন হঠাৎই অশান্ত হয়ে ওঠে। লালকেল্লায় উঠে পতাকা লাগাতে গিয়ে ধুন্ধুমার কান্ড বেঁধে যায় । পুলিশ ও আন্দোলনরত কৃষকদের মধ্যে খন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। দিকে এই লালকেল্লা কাণ্ডের জেরে কৃষক আন্দোলনে কিছুটা পথভ্রষ্ট হয়েছে। সারা দেশের প্রায় ৫০০ টি কৃষক সংগঠন মিলে একজোট হয়ে ‘মহাজোট’ তৈরি করেছিল। ইতিমধ্যেই ২/৩ সংগঠন টি কৃষক সংগঠন ‘মহাজোট’ থেকে বেরিয়ে গেছে বলে খবর।

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...