Saturday, March 14, 2026

গৌতম কুণ্ডুর উধাও মোবাইল-ল্যাপটপের সন্ধানে সিবিআইয়ের নজরে ইডি

Date:

Share post:

রোজভ্যালি তদন্তে জাল গোটাতে চাইলেও আটকে যাচ্ছে সিবিআই। কারণ, উধাও সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর (Goutam Kundu) মোবাইল ফোন ও ল্যাপটপ। গৌতমকে প্রথম গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। অভিযোগ, সেই সময় তাদের হেফাজত থেকেই উধাও হয় রোজভ্যালি কর্ণধারের মোবাইল ফোন (Mobile Phone) ও ল্যাপটপ (Laptop)।

সিবিআইয়ের দাবি, তদন্তভার নেওয়ার পর মোবাইল ও ল্যাপটপ চেয়ে ইডিকে একাধিকবার চিঠি পাঠালেও কোনও সদুত্তর মেলেনি। এবার ইডি-র সেই সময়ের তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের প্রশ্ন, মোবাইল ফোন ও ল্যাপটপ কোথায়? সেগুলি কি গৌতমের পরিবারকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে? সিবিআই সূত্রে খবর, এই প্রেক্ষিতেই ইডি-র তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

২০১৫ সাল থেকে জেলে রয়েছেন গৌতম কুণ্ডু। তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর (Shubhra Kundu) বিরুদ্ধে রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ১৬ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার আগে শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের। সেখানে তিনি বহু প্রশ্নের সদুত্তর দেননি বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান বলে সিবিআই সূত্রে খবর। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে খবর, গৌতম কুণ্ডু জেলে যাওয়ার পর রোজভ্যালির কোষাগারের দায়িত্ব নেন শুভ্রা। যে গয়নার দোকানের আড়ালে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে, তারও দেখভাল করতেন গৌতম-পত্নী। এমনকী সেই সময় তদন্তের দায়িত্বে থাকা ইডি-এর কর্তা মনোজ কুমারের (Manoj Kumar) সঙ্গেও নাম জড়ায় তাঁর। অভিযোগ, শুভ্রার থেকে ‘সুবিধা’ নিয়ে তদন্তকে ভুল পথে চালনা করছিলেন মনোজ। সেই অভিযোগে তাঁকেও গ্রেফতার পুলিশ। এখন তদন্ত এগিয়ে নিয়ে যেতে গৌতম কুণ্ডুর মোবাইল ও ল্যাপটপ হাতে পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...