Thursday, June 4, 2026

এবার RJD-ও প্রার্থী দেবে বাংলার ভোটে, তৃণমূলের সঙ্গে হতে পারে সমঝোতা

Date:

Share post:

ওয়েইসি, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনের পর এবার তেজস্বী যাদব৷

ক্রমশই সর্বভারতীয় চেহারা নিচ্ছে বাংলার একুশের ভোট (WB AssemblyElection)৷
মিম, শিবসেনা, জেএমএম আগেই জানিয়েছে এবার বাংলার ভোটে প্রার্থী দেবে তারা৷ এবার তেজস্বী’র (Tejashwi Yadav) রাষ্ট্রীয় জনতা দল বা RJD-ও বঙ্গ-ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷ সূত্রের খবর, আসন সমঝোতার প্রস্তাব নিয়ে তৃণমূল কংগ্রেসের(TMC) শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে লালুপ্রসাদ তথা তেজস্বী যাদবের দল৷ শুধু তৃণমূল নয়, জানা গিয়েছে আসন নিয়ে কংগ্রেসের (INC) সঙ্গেও কথা বলতে চায়। অসম ভোটেও প্রার্থী দিতে চান তেজস্বী যাদব৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বাংলায় ৮ আসন এবং অসমে ১২ আসনে RJD প্রতিদ্বন্দ্বিতা করবে৷

আরও পড়ুন:করোনার কারণে লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

রাজনৈতিক মহলের ধারনা, বাংলায় বিজেপির (BJP) ভোট কাটতেই RJD প্রার্থী দেবে। সেকারনেই এখানে বিজেপি-বিরোধী তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে প্রার্থী দিতে আগ্রহী তারা৷ যেখানে RJD-র প্রার্থী থাকবেনা সেই সব কেন্দ্রে ধর্মনিরপেক্ষ প্রার্থীর সমর্থন প্রচার করবে।সূত্রের খবর, RJD-র দুই শীর্ষ নেতা আবদুল বারি সিদ্দিকি এবং শ্যাম রজক কলকাতায় আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে। আগামী ৩০ জানুয়ারি তাঁদের আসার কথা৷ থাকবেন ২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ পশ্চিমবঙ্গে যে বিহারী ভোট রয়েছে তা যাতে বিজেপি’র পক্ষে না যায়, সেই লক্ষ্যেই এ রাজ্য প্রার্থী দেবে এবং প্রচার করবে তেজস্বীর দল৷

Advt

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...