Monday, March 16, 2026

পুরোনো হাতিয়ারেই আস্থা, ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে শুরু বঙ্গ-বিজেপির ‘রথযাত্রা’

Date:

Share post:

তথাকথিত কোনও ‘পোস্টার-বয়’-এ ভরসা নেই, সেই পুরনো রথযাত্রার (Rathyatra) রাজনীতিতেই শেষপর্যন্ত আস্থা প্রদর্শন করলো বঙ্গ-বিজেপি (WB BJP)৷

রাজ্যের বিধানসভা ভোটকে (West Bengal Assembly Elections 2021) পাখির চোখ করে ‘রথযাত্রা’র নির্ঘন্ট ঘোষণা করল বিজেপি(BJP)। আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে শুরু হবে এই কর্মসূচি। ৬ ফেব্রুয়ারি হাওড়া-হুগলি ও মেদিনীপুর জোনের রথযাত্রা শুরু হবে কাঁথি থেকে। রথযাত্রায় বঙ্গ বিজেপির নেতাদের পাশাপাশি যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতারাও।
বিজেপির এই রথযাত্রার উদ্দেশ্য, একটি কর্মসূচির মাধ্যমে রাজ্যের ২৯৪টি আসনেই ‘বদল’-এর বার্তা পৌঁছে দেওয়া। কিছুটা সময় লাগলেও অবশেষে রথযাত্রার দিনক্ষণ স্থির করল বিজেপি। জানা গিয়েছে,

◾আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ-জোন থেকে শুরু হবে এই রথযাত্রা।

◾যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

◾উত্তরবঙ্গের রথযাত্রা শেষ হবে মালদহে।

◾৬ ফেব্রুয়ারি কাঁথির পিছাবনি থেকে শুরু হবে হাওড়া-হুগলি ও মেদিনীপুর-জোনের রথযাত্রা।

◾৬৯টি বিধানসভা ছুঁয়ে রথযাত্রা শেষ হবে বেলুড় মঠে (Belur Math)।

◾’নবদ্বীপ-জোনের’ রথযাত্রা শুরু হবে চৈতন্যের ভূমি থেকে। শেষ হবে বারাকপুরে।

◾বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে ‘রাঢ়বঙ্গ -জোনে’র রথযাত্রার রুট ঘোষণা হবে শুক্রবার।

আরও পড়ুন- ২ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষার সময়সূচী

Advt

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...