Saturday, February 7, 2026

মাঝের সিটের ‘দূরত্ব’ ঘুচল, ১০০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন সিনেমা হলগুলিতে

Date:

Share post:

মাঝের সিটের ‘দূরত্ব’ ঘুচল। করোনা অতিমারির কারণে সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্সগুলিতে মাঝের সিটের দূরত্ব ছিল। ফ্রেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই নিয়ম বন্ধ হচ্ছে। রবিবার নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, ভ্য়ালেন্টাইন্স মাসের প্রথম দিন থেকেই অর্থাৎ সোমবার থেকেই সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্সগুলিতে ১০০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। তবে ডিজিটাল মাধ্য়মে টিকিট বুকিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। তবে সেখানে মাস্ক বাধ্যতামূলক। মেনে চলতে হবে করোনা সম্পর্কিত যাবতীয় বিধিনিষেধ।

কোভিডের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হলগুলি। গত বছরের অক্টোবর মাসে তা খোলার অনুমতি দেয় কেন্দ্র। তবে অর্ধেক দর্শক এবং দু’টি আসনের মাঝে একটি করে আসন খালি রাখার নিয়মে সীমাবদ্ধ ছিল তা। কিন্তু এবার থেকে আর কোনও ‘বাধা’ রইল না। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০০ শতাংশ দর্শক নিয়ে হল চালু রাখা যাবে। কিন্তু, টিকিট কাটার লাইন এবং হলে প্রবেশের সময় বাধ্য়তামূলকভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি। নির্দিষ্ট সময়ের ব্য়বধানে রাখতে হবে শো-টাইম। ভিড় এড়াতে মাল্টিপ্লেক্সগুলিকে একই সময়ে একাধিক শো না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-‘মন কি বাত’-এ বাংলার হস্তশিল্পের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Advt

spot_img

Related articles

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...

সিলেবাস শেষ হয়নি! এক মাস পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

সিলেবাস শেষ না হওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল...

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন...

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা।...