Thursday, April 23, 2026

“চাকরি দাও, নয়তো ডিগ্রি ফেরত নাও”, বাজেটের আগেই মোদিকে চিঠি ছাত্র সংগঠনের

Date:

Share post:

করোনা (Corona) আবহের মধ্যেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট (Budget)। স্বাধীনতার পর এমন কঠিন পরিস্থিতির মধ্যে মনে হয় আর কোনও সরকার বা তাদের অর্থমন্ত্রীকে (Finance Minister) বাজেট পেশ করতে হয়নি। যে কাজটি শুরু করছেন নির্মলা সীতারামণ (Nirmala Sitaraman)। বিশেষ করে কর্মসংস্থান একটা বড় ইস্যু এবার বাজেটে।

কিন্তু তার আগেই সারা দেশে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই (ASUI) কর্মসংস্থানের দাবিতে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি (Letter) পাঠানোর কর্মসূচি নিয়েছে। প্রদেশ কংগ্রেস ভবনে (PCC) এ রাজ্যেও “চাকরি দাও নয়তো ডিগ্রি ফেরত নাও” কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।এনএসইউআইয়ের সর্বভারতীয় সম্পাদক এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা রোশনলাল বিট্টু এবং এনএসইউআইয়ের রাজ্যের শাখা, ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রসাদ উপস্থিত ছিলেন।

এতে অংশ নেওয়ার জন্য ৭২৯০৮০০৮৫০ নম্বরে মিসড কল দিতে হবে। তারপরে সেই নম্বরে একটি এসএমএস আসবে। তাতে থাকবে একটি লিঙ্ক। সেখানে গিয়ে আগ্রহীরা নিজের পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্ম পূরণ করবেন। সেই তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে পাঁচ লক্ষ চিঠি পাঠানো হবে।

Related articles

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...