Wednesday, June 3, 2026

অর্থনীতি তলানিতে, তবুও ভোটের লক্ষ্যে বাংলার জন্য প্যাকেজ- পলিটিক্স !

Date:

Share post:

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তথা আর্থিক বৃদ্ধির হার বা GDP স্বস্তির আভাস দেয়নি।

তবুও ভোট বড় বালাই৷ বাংলা-সহ পাঁচ রাজ্য নির্বাচন মাস তিনেকের মধ্যেই ৷ তাই ‘আত্মনির্ভর ভারত’কে সামনে রেখে বাজেট বক্তৃতায় একরাশ ‘বায়বীয়’ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
কৃষক আন্দোলন নিয়ে ফুটছে গোটা দিল্লি। তার মধ্যেই এবারের বাজেট৷ সব মিলিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়ার আশঙ্কায় কাঁপছে কেন্দ্র। বিজেপির তরফে দলীয় সাংসদদের সংসদে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ওদিকে, সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। যে পাঁচ রাজ্যে ভোট হবে, তার মধ্যে একমাত্র অসমেই বিজেপির সরকার রয়েছে। তাই, অর্থনৈতিক ও রাজনৈতিক মহল মোটামুটি নিশ্চিত, সীতারামনের বাজেটে অবিজেপি রাজ্যগুলিতে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা থাকবেই৷ এবং এটাই সম্ভবত সীতারামনকে মোদি- শাহের পরিকল্পনা এবং পরামর্শ ৷ বাংলা দখলের স্বপ্নে বিভোর মোদির লক্ষ্য, এবার বাজেটে বাংলার জন্য পরিকাঠামো উন্নয়নের কিছু বিশেষ ঘোষণা থাকতে পারে। বন্দর, চা শিল্প, মেট্রো এবং পর্যটনের মতো ক্ষেত্রে বাংলাকে প্যাকেজ দেওয়ার সম্ভাবনাও যথেষ্ট। বাজেটে কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ১০০ দিনের কাজের বরাদ্দ বাড়তে পারে বলে জানা গিয়েছে। ওদিকে সূত্রের খবর, রেশনের চাল, গম এবারের বাজেটে দামি হতে চলেছে৷ বলেই খবর।

আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মানুষ জানতে পারবেন, একুশের বঙ্গ-ভোটের দিকে তাকিয়ে মোদি-নির্মলা “বাংলা-প্যাকেজ”-এর মোড়কে ঠিক কোন ধরনের ললিপপ লোকসভায় পেশ করেন৷

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...