Tuesday, April 28, 2026

ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজে বিরাটের দলকে এগিয়ে রাখলেন ইয়ান

Date:

Share post:

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভারত-ইংল‍্যান্ড( india vs england) টেস্ট সিরিজে, ভারতীয় দলকে এগিয়ে রাখলেন প্রাক্তন অস্ট্রেলিয়া( Australia ) অধিনায়ক ইয়ান চ‍্যাপেল( Ian Chappell) । ইয়ানের কথায় ভ‍ারতের বোলিং এবং ব‍্যাটিং অর্ডার শক্তিশালী, তাই এই সিরিজে অবশ‍্যই বিরাট কোহলির ( virat kohli) ভারতীয় দল অনেক এগিয়ে।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজ নিয়ে এখন দিয়ে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। যার আঁচ পাওয়া গেল প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়কের গলায়।

এদিন তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব প্রতিকূলতা জয় করে দুরন্ত সাফল্যের পরে, ভারতই আসন্ন সিরিজে ফেভারিট হিসেবে মাঠে নামবে। এই মুহূর্তে ভারতের আত্মবিশ্বাসও তুঙ্গে। তার সঙ্গে আবার ব্যাটিংয়ে যোগ হচ্ছে বিরাট কোহালির মতো নাম। ফলে দলটা বুলেটপ্রুফ হয়ে উঠবে।’’ তিনি আরও বলেন, ‘‘ বোলিং এ থাকছে আর অশ্বিন, হার্দিক পাণ্ড্য এবং ইশান্ত শর্মা। ফলে ভারতকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে।’’

ভারতের বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতে এসেছে ইংল‍্যান্ড দল। তবুও ইংল‍্যান্ডের তুলনায় ভারতকেই এগিয়ে রাখছেন ইয়ান।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...