Tuesday, June 9, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দিতে লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ

Date:

Share post:

চাঞ্চল্যকর অভিযোগ আনলেন  প্রাক্তন পাক রাষ্ট্রদূত(exe pakistan embassy)। আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবিদা হুসেন দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif) কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের থেকে নিয়মিত টাকা নিতেন । পাক সংবাদমাধ্যম ‘Express Tribune’  এ এই খবরটি প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে,  নওয়াজ শরিফের মন্ত্রিসভার সদস্য আবিদা বলেছেন, “হ্যাঁ, লাদেনের থেকে টাকা নিতেন নওয়াজ শরিফ। তবে বিষয়টি অত্যন্ত জটিল। ওসামা আর্থিক মদত দিত।” এদিকে, কয়েকদিন আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর সদস্য ফারুখ হাবিব অভিযোগ তুলেছেন, দেশে বিদেশি লগ্নির বেশির ভাগটাই দিয়েছেন লাদেন। শুধু তাই নয়, লাদেনকে কাজে লাগিয়ে বেনজির ভুট্টোর সরকারকে উচ্ছেদ করছেন নওয়াজ। এবার খোদ তৎকালীন মন্ত্রিসভার সদস্যের এহেন বয়ানে রীতিমতো বিপাকে পড়েছেন বিরোধী নেতা নওয়াজ শরিফ। তবে বিশ্লেষকদের মতে, পাক সরকার ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যে সম্পর্ক নতুন কিছু নয়। ইমরান খানের প্রশাসনও ব্যতিক্রমী নয়। আপাতত চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন নওয়াজ শরিফ। দু’টি দুর্নীতি মমলায় তাঁকে বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি তিনি। তারপরই গত ডিসেম্বর মাসে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে  ইসলামাবাদ হাই কোর্টের দুই সদস্যের বেঞ্চ।

আরও পড়ুন-গত ১০ বছরে রেকর্ড গড়ে মরশুমের ‘শীতলতম’ ১লা ফেব্রুয়ারি

Advt

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...