Tuesday, May 19, 2026

গত ১০ বছরে রেকর্ড গড়ে মরশুমের ‘শীতলতম’ ১লা ফেব্রুয়ারি

Date:

Share post:

শীতের (winter) দাপট অব্যাহত। রবিবারের পর সোমবারও পারদ নামল(temperature decreasess)। জমিয়ে ঠাণ্ডা পড়ল। সোমবার কলকাতার তাপমাত্রা  নেমে হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। যা গত ১০ বছরের নিরিখে রেকর্ড মান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম দিনেই ১০ বছরের রেকর্ড ভাঙল শীত (record tempearture false)। তবে এখানেই শেষ নয়। আগমী কয়েকদিনে আরও ঠাণ্ডা পড়বে।

পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের ধাক্কায় মাঝে মাঝেই বাধা পেয়েছে শীত। তবে জানুয়ারির শেষের কয়েকটা দিনে তা কড়ায় গণ্ডায় পুষিয়ে নিয়েছে শীত।  (Winter)। রবিবারের পর সোমবারও ফের কমল কলকাতার তাপমাত্রা। তিলোত্তমার পারদ নেমেছে  তাপমাত্রার নিরিখে সোমবার মরশুমের শীতলতম দিন। সোমবার কলকাতায় সকালে সামান্য কুয়াশা (Fog) ছিল। তবে পরে মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। ঠান্ডার কামড়ের পাশাপাশি ঘন কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরেরও ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকা পড়ার সম্ভাবনা। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...