Tuesday, June 9, 2026

বিজেপিতে যোগ দিতেই জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে রাজীব

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগদানের প্রথম পুরস্কার হিসেবে জেড ক্যাটাগরির (Z Catagory) নিরাপত্তা (Security) পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর (Amit Sah) দফতর থেকে রাজীবকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার নিজে মুখেই সেকথা জানালেন।

তবে রাজীবের জন্য এই পুরস্কার খুব স্বাভাবিক ভাবেই অপেক্ষা করছিল। একেবারে শুভেন্দু অধিকারী স্টাইলে তিনি
মন্ত্রিত্ব, বিধায়ক পদ ও দল ত্যাগের পরও জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন। শুভেন্দুর মতোই কেন্দ্রীয় রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর জন্য থাকবে বুলেট প্রুফ গাড়ি।

আরও পড়ুন:সাংসদ পদে সম্ভবত ইস্তফা দিতে চলেছেন দিব্যেন্দু অধিকারী, তুঙ্গে জল্পনা

উল্লেখ্য, গত শনিবার বিশেষ বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাতধরে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব। ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল, রবিবার নিজের জেলা হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তিনি সভা করে পুরোনো দলকে নিশানা করে আক্রমণাত্মক ভাষণ দেন। রাজীবের সভার শেষে হাওড়ার একাধিক এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়। রাজীব তৃণমূল থেকে বিদায় নিতে উৎসবে মেতে ওঠেন ঘাসফুল শিবিরের পুরোনো দিনের কর্মী-সমর্থকরা। মিছিল করেন, একে অপরের মিষ্টিমুখ করার।

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...