Tuesday, April 28, 2026

সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি সিবিআইকে দিল কোর্ট

Date:

Share post:

সারদাকর্তা ( saradha) সুদীপ্ত সেনের ( sudipta sen) জেল থেকে লেখা বিস্ফোরক চিঠিটি তদন্তের স্বার্থে সিবিআইর হাতে দিয়ে দিলেন CMM Kolkata দীপাঞ্জন সেন। ফলে এখন তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করতে পারবে সিবিআই ( CBI)।


সোমবার CMM এজলাসে দীর্ঘ সওয়াল করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন,” যেহেতু এই মামলায় crpc 173 ধারায় এখনও তদন্ত চলছে, তাই এই চিঠিটি জরুরি নথি হিসেবে সত্যাসত্য বিচার করা দরকার। আমার মক্কেল নির্দোষ। সারদাকর্তা সব বিস্তারিত লিখে কোর্টকে চিঠি লিখেছেন। এটি সিবিআইর হাতে তুলে দেওয়া জরুরি। সেই সঙ্গে আমার আর্জি সিবিআই এনিয়ে একটি রিপোর্ট কোর্টে জমা দিক।”
CMM-এর নির্দেশ,” চিঠির কপি সিবিআইকে দেওয়া হবে।”
এরপর সিবিআই প্রতিনিধিরা জানান তাঁরা চিঠি পেয়েছেন। তদন্ত চলছে। ফলে তার মধ্যেই এই বিষয়টি তাঁরা দেখবেন।”

সুদীপ্ত সেনের চিঠিটি সিবিআইর হাতে দেওয়ার নির্দেশ হলেও একটি বিষয়ে এখনও বিবেচনা চলছে। মূলত তা হল এই চিঠিটির বিষয়ে সিবিআই আলাদা রিপোর্ট ফাইল করবে, নাকি একেবারে তদন্ত শেষে চূড়ান্ত চার্জশিটে যা থাকার থাকবে। সিবিআই আইনজীবী বলেছেন,” এখন আলাদা রিপোর্ট নয়। যা হবার চার্জশিটে থাকবে।”
এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে কোর্ট পরে আরেকটি নির্দেশ দেবে। বিচারক অয়নবাবুকে বলেছেন,” এই বিষয়ে উচ্চতর আদালতগুলির কোনও নজির থাকলে তা আদালতে পেশ করতে।” জেল থেকে সরাসরি বিচারককে হাতে লেখা চিঠিটির বয়ান যে কার্যত 164 ধারার সমান গুরুত্বপূর্ণ, তাও ব্যাখ্যা করেন অয়ন। এর আইনি সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আসল কথা হল চিঠিটি কোর্ট সিবিআইকে দেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেল।

Advt

Related articles

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...