Tuesday, June 9, 2026

বাইশ গজ নয়, পুণেতে ‘বক্স বন্দী’ ক্রিকেট, নাম উঠল গিনেস বুকেও

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের মধ্যে বাক্সবন্দী ক্রিকেট। চেনা ২২ গজের বাইরে, চার দেওয়ালের ঘেরাটোপে ক্রিকেট! তাও কি সম্ভব? পুণেতে হল বক্স ক্রিকেট(Box Cricket) টুর্নামেন্ট। শুধু আয়োজনই নয়, রীতিমতো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে বিশ্বকে চমকে দিল এই টুর্নামেন্ট।

পুণের সিইএফ সংস্থার হাত ধরে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই মেগা ইভেন্ট। দুই সপ্তাহ ধরে চলা টুর্নামেন্টে মোট ৬৬টি দলের হয়ে মাঠে নেমেছিলেন ৭২৬ জন খেলোয়াড়। মূলত এটি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন সংস্থার কর্মীরা নিজেদের দল পাঠান। আয়োজকরা জানান, মুম্বই ও পুণের প্রায় ৭৫টি নামী-দামি সংস্থা এতে অংশ নেয়। আইটি থেকে শুরু করে মোট ৩০টি ভিন্ন ক্ষেত্রের কর্মীরা ল্যাপটপ ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন ব্যাট ।

কি এই বক্স ক্রিকেট ? নামেই প্রমাণিত এটা মাঠে নয় খেলা হয় ঘেরাটোপে। সাধারণত বড় বড় বিল্ডিংয়ের ছাদে বা ভেতরে কৃত্রিম ঘাস বা অ্যাস্ট্রোটার্ফে এই খেলা হয়। দেখতে সাধারণ ক্রিকেটের মতোই, তবে এই খেলায় ব্যবহৃত হয় টেনিস বল। যদিও প্রতিটি টুর্নামেন্টের নিজস্ব কিছু নিয়ম থাকে, এই ধরনের ক্রিকেটের জন্য স্বীকৃত কোনও আন্তর্জাতিক নিয়ম নেই; প্রতিটি টুর্নামেন্ট আয়োজকরা নিজেদের সুবিধা ও জায়গার ওপর ভিত্তি করে নিয়ম তৈরি করেন।

পুণের এই টুর্নামেন্টের বিশেষ দিক হলো, বিশ্বের সবচেয়ে বড় বক্স ক্রিকেট টুর্নামেন্টের রেকর্ড ভাঙতে হলে কমপক্ষে ৫০০ জন খেলোয়াড়কে অংশ নিতে হতো। আর পুণের এই মেগা টুর্নামেন্টে সেই সংখ্যা ছাড়িয়ে ৭২৬ জন খেলোয়াড় মাঠে নেমেছেন। সবকিছু খতিয়ে দেখার পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এই টুর্নামেন্টকে’বিশ্বের বৃহত্তম’ তকমা দিয়ে অফিশিয়াল সার্টিফিকেট দিয়েছে।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...