Wednesday, June 3, 2026

এখনই বিদায় নিচ্ছে না শীত, আরও নামবে তাপমাত্রা

Date:

Share post:

এখনই বিদায় নিচ্ছে না শীত। শেষবেলায় শীতের জমিয়ে ব্যাটিং। আগামী সপ্তাহ জুড়ে কনকনে ঠান্ডায় কাঁপবে রাজ্যবাসী। আরও নামবে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি বঙ্গে। দু-একটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গে কিছু এলাকায় ঘন কুয়াশা থাকবে আরও বেশ কিছু দিন। তবে রাজ্যের অন্যত্র হালকা-মাঝারি কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার। কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে আজ সারা দিন।

কাল সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। তারপরই ফের নামবে পারদ। বৃষ্টির সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে তুষারপাত হতে পারে সিকিমে এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায়। রবি-সোমবার নাগাদ আরও একদফা নামবে পারদ। শীতের আরও একটা জবুথবু স্পেল বাংলায়।

কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯%।

আরও পড়ুন-বিজেপি-বিরোধী গানে আপত্তি প্রযোজক দেবের! ক্ষুব্ধ পরিচালক অনিকেত,জল্পনা তুঙ্গে

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...