Thursday, May 14, 2026

‘আত্মনির্ভরতা’কে ২০২০-র সেরা হিন্দি শব্দের স্বীকৃতি দিল অক্সফোর্ড

Date:

Share post:

২০২০ সালে গোটা বছরজুড়ে বারবার ঘুরে ফিরে এসেছে শব্দটা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আত্মনির্ভরতাকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারতের(Atmanirvar Bharta)। প্রধানমন্ত্রী সেই আত্মনির্ভরতাকে এবার স্বীকৃতি দিল অক্সফোর্ড অভিধান(Oxford dictionary)। শব্দটিকে বেছে নেওয়া হল ২০২০ সালের সেরা হিন্দি শব্দ হিসেবে। অক্সফোর্ডের দাবি অনুযায়ী, গত বছর এই শব্দটিই ছিল সবচেয়ে জনপ্রিয় হিন্দি শব্দ।

প্রতিবছর যে হিন্দি শব্দের মাধ্যমে দেশের সংস্কৃতি-ঐতিহ্য ভাবধারা এবং সমসাময়িক চিত্র ফুটে ওঠে সেই শব্দকে সেরার স্বীকৃতি দেয় অক্সফোর্ড। ২০২০ সালে কৃতিকা আগরওয়াল, পুনম নিগম সাহাই এবং ইমোজেন ফক্সওয়েলের নেতৃত্বে গঠিত অক্সফোর্ড অভিধানের ভাষা বিভাগের বিশেষ প্যানেল এই শব্দটিকে বছরের সেরা হিন্দি শব্দ হিসেবে বেছে নেয়। এদিন এক বিবৃতিতে অক্সফোর্ডের তরফে জানানো হয়েছে, করণা বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিক প্যাকেজ ঘোষণার সময় আত্মনির্ভর শব্দটি ব্যবহার করেন। দেশবাসীকে নিজের উপর ভরসা ও সাহস সঞ্চয় করার ডাক দিয়েছিলেন তিনি। পর থেকেই গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন আত্মনির্ভরতা শব্দটি।

আরও পড়ুন:১৫ ঘণ্টা ধরে কৃষক আন্দোলন নিয়ে সরকার-বিরোধী আলোচনায় সহমত কেন্দ্র

তবে শব্দটি শুধুমাত্র আর্থিক প্যাকেজের আটকে থাকেনি। ভ্যাকসিন তৈরিতে কর্মসূচি, প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে আত্মনির্ভর ভারতের ট্যাবলো সহ প্রতিরক্ষা মহাকাশ গবেষণা কেন্দ্রের মতো দেশের নানান উদ্যোগ মূলক প্রকল্পে যোগ হয়েছে আত্মনির্ভরতা। তার ফলেই তাৎপর্যপূর্ণ এই শব্দকে ২০২০ সালের সেরা শব্দের তকমা দিয়েছে অক্সফোর্ড।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...