Wednesday, March 18, 2026

সারা দেশেই আছে রোহিঙ্গারা, পরিসংখ্যান নেই কেন্দ্রের কাছে: জানালেন নিত্যানন্দ রাই

Date:

Share post:

রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে বরাবরই বিজেপির (Bjp) তির্যক আক্রমণের কেন্দ্রে থাকে বাংলা। অথচ পরিসংখ্যান বলছে শুধু বাংলায় নয়, সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে রোহিঙ্গা (Rohingya) উদ্বাস্তুরা। আর তার সঠিক পরিসংখ্যান জানে না কেন্দ্রীয় সরকার।

বিজেপি ও অন্যান্য দলের অভিযোগ, বাংলায় বিভিন্ন ধরনের অসামজিক কাজ করছে রোহিঙ্গারা। দেশের নিরাপত্তার পক্ষেও তারা বিপজ্জনক। কিন্তু ভারতে তাদের সংখ্যা কত? সেই হিসেব কেন্দ্রের কাছে নেই বলে বুধবার জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai)।

ভারতে রোহিঙ্গাদের সংখ্যা জানতে চেয়ে রাজ্যসভায় একটি লিখিত প্রশ্ন করেন শিবসেনা(Shiv Sena) সংসদ অনিল দেশাই (Anil Deshai)। তিনি জানতে চান, কেন্দ্র কি জানে কত সংখ্যাক রোহিঙ্গা উদ্বাস্তু দেশে ঢুকেছে? সীমান্তে পাহারা থাকার পরেও অনুপ্রবেশকারীদের আটকানো গেল না কেন? বর্তমানে দেশের কোন কোন অঞ্চলে তারা রয়েছে? লিখিতভাবে এইসব জানতে চান অনিল দেশাই।

এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে রোহিঙ্গারা অবৈধভাবে জম্মু ও কাশ্মীর, তেলঙ্গানা, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, কেরালায় বসবাস করছে। কিন্তু কোনও নথিপত্র ছাড়াই তারা অবৈধভাবে ভারতে ঢুকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে তাই এর পরিসংখ্যান সংক্রান্ত তথ্য কেন্দ্রের কাছে নেই।

রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর জন্য কেন্দ্র কী ব্যবস্থা করছে? নিত্যানন্দ রাই জানান, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ও তাদের ফেরত পাঠানোর কাজ চলছে। রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলগুলিকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন- এবার মাদক মামলায় আটক করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে

Advt

 

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...