Wednesday, May 6, 2026

‘২০০০ টাকার জন্য গিয়ে বসে পড়েন’, কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

Share post:

কৃষি আইন(Farm law) বাতিলের দাবিতে আন্দোলন জারি রয়েছে কৃষকদের। অন্যদিকে এই আন্দোলনকে প্রতিহত করতে সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কান্নাভেজা চোখে কৃষকদের ফিরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত(Rakesh Tikait)। এহেন অবস্থায় মাঝেই এবার ওই কৃষক নেতাকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুজার(Nanda Kishore Gurjar)। তার অভিযোগ, মাত্র ২০০০ টাকার জন্য টিকাইত যেখানে খুশি গিয়ে বসে পড়েন।

নিজের বিতর্কিত মন্তব্যে এ দিন গুজার বলেন, ভারতীয় কৃষক ইউনিয়নের নেতার থেকেও বড় কৃষক তিনি। কারণ তার কাছে অনেক বেশি জমি রয়েছে। এরপর রাকেশ টিকাইতকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘টিকাইততো মাত্র ২০০০ টাকার জন্য যেখানে খুশি চলে যান এবং বসে পড়েন।’ উল্লেখ্য সম্প্রতি এই বিধায়কের বিরুদ্ধেই টিকাইত অভিযোগ করেছিলেন, আন্দোলনরত কৃষকদের হুমকি দেওয়া এবং আন্দোলন স্থল থেকে কৃষকদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক নন্দকিশোর গুজার। এর ঠিক পরেই রাকেশকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ শানালেন ওই বিধায়ক।

আরও পড়ুন:ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে রাজ্যে ফের বন্ধ হতে পারে পঠনপাঠন

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই বিজেপি বিধায়ক বলেন, ‘আমিও একজন কৃষক। রাকেশ টিকাইত আমার চেয়ে বড় কৃষক নন। ওনার কাছে আমার মত এত জমিও নেই। রাকেশের উচিত ক্ষমা চাওয়া। দেশের কৃষকদের ভাগ করতে পারেন না উনি। ইতিহাস ওকে ছেড়ে কথা বলবে না।’ পাশাপাশি কৃষক আন্দোলন প্রসঙ্গে বিধায়কের দাবি, ‘কে বলেছে ওরা কৃষক, আপনারা যান গিয়ে দেখুন ওখানে রাজনৈতিক দলের লোকজন বসে রয়েছে যারা কৃষক হতে পারে আবার শ্রমিকও হতে পারে।’

Advt

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...