Sunday, March 15, 2026

স্বামীকে খুন করে থানায় হাজির বধূ! সত্যতা যাচাই করছে পুলিশ

Date:

Share post:

স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। প্রতি রাতে বাড়ি ফিরে সাংসারিক অশান্তি। অতিষ্ঠ হয়ে স্বামীকে (Husband) পিটিয়ে খুন করে থানায় হাজির হয়েছেন স্ত্রী (Wife)। দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের মেঝে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ (Police)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbeahar) তুফানগঞ্জের বটতলাতে৷ তুফানগঞ্জ থানার পুলিশ জানায়, মৃতের নাম স্বামী রতন সূত্রধর; পেশায় কাঠমিস্ত্রি৷ সাংসারিক অশান্তির জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুন:বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে সঙ্ঘে ক্ষোভ, ‘বিলম্বিত বোধোদয়’, কটাক্ষ আশ্রমিকদের

গ্রামবাসীরা জানান, এরআগেও একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি হয়। এমনকী বাপেরবাড়িও চলে গিয়েছিলেন স্ত্রী ফুলকুমারী সূত্রধর৷ পরে মাস দুয়েক আগে ফিরলে ফের সংসার শুরু হয়। বুধবার রাতে অশান্তি চরমে উঠলে অভিযুক্ত স্ত্রী রড বা লাঠি দিয়ে আঘাত করলে স্বামীর মৃত্যু হয় বলে অভিযোগ। দম্পতির একটি কন্যা সন্তান আছে৷ খুনের পরে ফুলকুমারী থানায় গিয়ে গোটা ঘটনা জানালে তুফানগঞ্জ (Toophanganj) থানার পুলিশ বটতলা এলাকায় তাঁদের বাড়িতে যায়৷ ঘরের মেঝে থেকে পুলিশ রতন সূত্রধরের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ অভিযুক্তের বয়ান সত্যতা যাচাই করছে পুলিশ।

Advt

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...