Wednesday, May 13, 2026

আজ রাজ্য বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী, জোর গ্রাম বাংলায়, থাকছে চমকও

Date:

Share post:

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ৷ তাই আজ, শুক্রবার বেলা ৪টেয় রাজ্য বাজেট (Budget 2021-22 )বা ভোট-অন-অ্যাকাউন্টস পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee) ।অতীতে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য অর্থমন্ত্রী পদে কেউই ছিলেন না। ২০২১-২২ অর্থ বর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মমতা। তবে বিধানসভা ভোট থাকায় ৩০ জুন পর্যন্ত খরচের অনুমোদন করিয়ে নেওয়া হবে।
আসন্ন বিধানসভা ভোটকে(Assembly Vote) মাথায় রেখে আজকের এই বাজেটে বেশ কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে, বাম-কংগ্রেস বাজেট বক্তৃতা বয়কট করবে বলে আগেই জানিয়ে দিয়েছে।

দিনকয়েকের মধ্যেই ঘোষণা হতে চলেছে রাজ্য বিধানসভা ভোটের নির্ঘন্ট৷ রাজনৈতিক মহলের ধারনা, ভোট দোরগড়ায়, তাই এদিনের বাজেট প্রতিশ্রুতি কার্যকর করার সুযোগ না থাকলেও মুখ্যমন্ত্রীর বাজেট ভাষণে থাকবে একাধিক চমক৷ মূলত গ্রামবাংলার উন্নয়নেই এবার জোর দেওয়া হতে পারে৷ থাকতে পারে অন্য কিছু চমকও।
রাজনৈতিক মহলের অনুমান, আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে এই বাজেটে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এ বছর গরিব মানুষের দিকে লক্ষ্য রেখেই যে বাজেট হবে, আলিপুরদুয়ারের সভায় তার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিকে, বিরোধী বাম ও কংগ্রেস শিবির এই ভাষণ পর্ব বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বাম-কং-এর অভিযোগ, তৃণমূল সরকারের জমানায় রেকর্ড সংখ্যক কমদিনের অধিবেশন হয়েছে। বিরোধীদের অধিকার প্রতি মুহুর্তে খর্ব করা হয়েছে।

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...