Tuesday, April 21, 2026

বিয়ে বাড়িতে অতিথিদের হাতে আধার কার্ড! পুরোটা জানলে মজা পাবেন

Date:

Share post:

বিয়ের (Wedding Party) মেন্যু কার্ড (Menu Card) বানানোর অভিনবত্ব নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর মেন্যু কার্ডের ক্ষেতে বিশেষ ভাবনা নজরে আসছে। যেখানে উঠে আসছে সামাজিক প্রকল্পগুলিও। নবদম্পতি (New Couple) এই বিশেষ দিনটিকে স্মরণে রাখতে মেন্যু কার্ডেও চমক দিচ্ছে।

এবার এক দম্পতি তাঁদের বিয়েতে খাবারের মেন্যু কার্ডে এনেছেন দুর্দান্ত ভাবনা। আধার কার্ডের (Aadhar Card) আদলে তৈরি সেই মেন্যু কার্ডে রয়েছে খাবারের তালিকা। যা দেখে অতিথিরা বেশ মজা পেয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মেন্যু কার্ড। অভিনব মেন্যু কার্ডের সৌজন্যে শহর কলকাতার নবদম্পতি গোগল সাহা এবং সুবর্ণা দাস এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেন্যু কার্ডের মাঝামাঝি রয়েছে খাদ্যতালিকা।খাদ্যতালিকার পাশে হলোগ্রাম এবং নীচে ক্রমিক সংখ্যা, যা দেখে বিভ্রম বাড়তে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় এই মেনুকার্ডের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। সম্প্রতি, এক নব দম্পতি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের আদলে মেন্যু কার্ড বানিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে ছিলেন।

 

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...