Friday, May 15, 2026

‘গান্ধিগিরি’ : পেরেকের বদলে ফুলের চারা পুঁতলেন কৃষকরা

Date:

Share post:

দিল্লি পুলিশকে ‘গান্ধীগিরি’তে জবাব দিলেন আন্দোলনরত কৃষকরা। শনিবার ভারত জুড়ে চাক্কা-জ্যামের ডাক দিয়েছেন কৃষকরা। কৃষকদের এই আন্দোলন রুখতে দিল্লি পুলিশ রাস্তায় পেরেক পুঁতেছিল। দিয়েছিল কংক্রিটের ব্যারিকেড। সেখানেই পেরেকের বদলে বিক্ষোভরত কৃষকরা পুঁতলেন চারাগাছ। দিল্লি-গাজিপুর সীমানায় শুক্রবার চারাগাছ রোপণ করেন কৃষকরা। নেতৃত্ব দেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এদিন টিকায়েত বলেন, ‘কৃষকরা ন্যায্যমূল্যের দাম চাইছেন, তা কি ভারতের মানহানি করছে?’ এ দিন গাছ লাগানোর পরে ঘোষণা করা হয়েছে, শনিবার যে দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছেন অন্নদাতারা, তার আওতার বাইরে রাখা হয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে।

শুক্রবার কৃষকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, তাঁদের চাক্কা-জ্যামের কর্মসূচির ফলে দিল্লিতে কোনও যান চলাচলের অসুবিধা হবে না। যানজটও হবে না। পথ অবরোধ করলেও গর্ভবতী মহিলা, অ্যাম্বুল্যান্স, মুমূর্ষু রোগী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও গাড়ির পথ আটকানো হবে না বলে জানিয়েছেন হরিয়ানা কিসান সভার সহ-সভাপতি ইন্দ্রজিৎ সিং।

অন্যদিকে এই আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস। তাঁদের আন্দোলনকে সমর্থন করেছে অন্যান্য বিরোধী দলগুলিও। তবে কৃষকরা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাঁরা এই আন্দোলনকে ‘রাজনৈতিক’ হয়ে উঠতে দেবেন না।

আন্দোলনকারী কৃষকদের পাশাপাশি সাংবাদিক এবং স্থানীয়দেরও হেনস্থা করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ফলে এই অতিমারির পরিস্থিতিতে পড়ুয়াদের পড়াশোনায় অসুবিধে হচ্ছে। যখন মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়া নিয়ে প্রচার চালাচ্ছে, তখন তারাই আবার ইন্টারনেট পরিষেবা থেকে দেশকে বঞ্চিত করছে’।

আরও পড়ুন-চাক্কা জ্যাম: কড়া নিরাপত্তার চাদরে লালকেল্লা-সহ রাজধানী দিল্লি

Advt

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...