Wednesday, May 6, 2026

‘কীসের এত ভয়?’ কৃষক আন্দোলন নিয়ে বলিউড তারকাদের প্রশ্ন নাসিরুদ্দিনের

Date:

Share post:

ভারতে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে(farmer protest) কেন্দ্র করে বর্তমানে বেশ অস্বস্তিতে রয়েছে সরকার। কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। এহেন অবস্থায় দেশের ক্রীড়াজগৎ ও বলিউডের একাধিক তারকার তরফে টুইট করে জানানো হয়েছে, ‘কৃষক সমস্যা সমাধান ভারত নিজে করবে এর জন্য বিদেশী শক্তির এগিয়ে আসার কোন দরকার নেই।’ ঐক্যবদ্ধ ভারতের ডাক দিয়েছেন প্রত্যেকে। তবে বলিউড তারকাদের এহেন ট্যুইটের পর তাদের বিরুদ্ধে সুর চড়ালেন জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ(Naseeruddin Shah)।

এদিন সেই সমস্ত বলিউড তারকাদের দিকে অভিযোগের আঙুল তুলে টুইট করেন নাসিরুদ্দিন শাহ। যেখানে তার বক্তব্য বলিউড তারকারা অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন, সেই ভয় ও আশঙ্কা থেকেই অন্নদাতাদের পাশ থেকে সরে যাচ্ছেন। এর পাশাপাশি তিনি বলেন, যখন আপনি আপনার ৭ প্রজন্মের জন্য অর্থ সঞ্চয় করে রেখেছেন তখন হারানোর এত ভয় কিসের? বলিউড তারকাদের উদ্দেশ্য করে নাসিরুদ্দিন শাহের এহেন টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:মার্চ থেকেই শুরু ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকাকরণ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অন্যদিকে দেশের ক্রিকেট ও বলিউডের এভাবে কৃষকের পাশ থেকে সরে যাওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বলিউড তারকা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘সরকারের পরিবর্তন তো হতেই থাকবে তাই বলে চাপের মুখে পড়ে এই ধরনের টুইট করা কখনোই কাম্য নয়।’ প্রসঙ্গত, দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে সম্প্রতি টুইট করেছেন পপ তারকা রিহানা ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তাদের সেই টুইট কে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সে ধারা অব্যাহত রেখে সম্প্রতি কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাইজি মিনা হ্যারিস। সবমিলিয়ে কৃষক আন্দোলন কে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে ভারত সরকারের উপর।

Advt

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...