Friday, June 5, 2026

শিলাবৃষ্টি নিউটাউনে, ফের নামবে পারদ

Date:

Share post:

শীতের মধ্যেই বৃষ্টি কলকাতায়। রবিবার ভোর থকে বৃষ্টি কলকাতা ও সংলগ্ন এলাকায়। শিলাবৃষ্টি হয়েছে নিউটাউনে। সকাল থেকেই আকাশ মেঘলা। হাল্কা-মাঝারি, আবার ভারী বৃষ্টিও হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। রবিবার বিকেল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাতের পর থেকে ফের নামবে পারদ। আগামীকাল থেকে ১০ ফেব্রুয়ারি জাঁকিয়ে শীতের আমেজ থাকবে রাজ্যে। এদিন কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আসানসোলের তাপমাত্রা ১৪.১ ডিগ্রি, বালুরঘাটের তাপমাত্রা ১২.৮ ডিগ্রি, বাঁকুড়ার তাপমাত্রা ১১.১ ডিগ্রি, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১১.৮ ডিগ্রিতে,বহরমপুরের তাপমাত্রা ১৩.২ ডিগ্রি, বর্ধমানের তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি, ক্যানিংয়ের তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে, কোচবিহারের তাপমাত্রা ১০.১ ডিগ্রি, দার্জিলিং কাঁপছে ৪.৪ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৪.৯ ডিগ্রিতে, দিঘার তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি, জলপাইগুড়ির তাপমাত্রা ১১ ডিগ্রি, কালিম্পঙে ৭ ডিগ্রি, মালদহের তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৪.৬ ডিগ্রিতে, পানাগড়ে ১০.২ ডিগ্রি, পুরুলিয়ায় ১২.৫ ডিগ্রি।

আরও পড়ুন-তিন ললনায় হাটখোলা শোভন

Advt

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...