Sunday, June 14, 2026

৬ বছর ধরে দিলীপের কাছে খবর ছিল শুভেন্দু গেরুয়া শিবিরে আসছেন!

Date:

Share post:

“৬ বছর ধরে খবর ছিল শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে আসছেন। শুভেন্দুর সঙ্গে অন্যায় হয়েছে, কোনও যোগ্য লোককে ওঁরা দলে থাকতে দেবে না’, এইভাবেই তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন দিলীপ বলেন, শুভেন্দুর সঙ্গে যা ইচ্ছে তাই করা হচ্ছে। ওঁর পরিবারকেও অপমান করা হয়েছে। কোনও যোগ্য লোককে ওঁরা দলে থাকতে দেবে না।” তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের কোনও গণতন্ত্র নেই। তাঁরা বিকল্প খুঁজছিলেন। বিজেপি বিকল্প হিসেবে এসেছে। তাই তাঁরা বাংলার উন্নয়নের স্বার্থে বিজেপিতে যোগ দিচ্ছেন”।

এরপর টলিউডের একঝাঁক তারকার তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে বলেন, ‘ওই শিল্পীদের ভয় দেখিয়ে কোণঠাসা করে দেওয়া হয়েছে। কাজ হারানোর ভয়ে ওঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন।’ সঙ্গে তৃণমূল নেতা অরূপ রায়কে তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘নিজের দলের লোকেদের ধরে রাখুন। বিজেপি কর্মীদের এত দুর্দিন হয়নি যে তৃণমূলে যোগ দিতে হবে।’ দিলীপ ঘোষের দাবি, নিজেদের পুরনো কর্মীদের তৃণমূলেই যোগদান করিয়ে মানুষে চোখে ধুলো দিচ্ছে শাসকদল।

আরও পড়ুন : কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত বাংলা, তথ্য তুলে ধরে তোপ শশীর

Advt

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...