Tuesday, June 23, 2026

কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি ইমরানের

Date:

Share post:

কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইমরান খান বলেন, তিনি এখানকার মানুষদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার দিতে চেয়েছিলেন।
কাশ্মিরীদের শোষণ নয় তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আজাদ কাশ্মীর এবং জম্মু-কাশ্মীরের মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছি, তারা যদি কখনও স্বাধীনতা চায় তাহলে সেই সুযোগ তাদের দেবে পাকিস্তান। কারণ স্বাধীনতা তাদের অধিকার।

আরও পড়ুন- ‘এক দেশ, এক গ্যাস গ্রিড’: হলদিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদির
প্রসঙ্গত, ১৯৪৮ সালে কাশ্মীর প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মীরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...