Monday, May 18, 2026

মঞ্চে নয়, আড়ালে স্টেজের পিছনে গিয়ে মোদির সঙ্গে দেখা করলেন দিব্যেন্দু

Date:

Share post:

মঞ্চে নয়, আড়ালে। মঞ্চের পিছনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিব্যেন্দু অধিকারী। দেখে বোঝা যায়নি, দিব্যন্দু এখনও তৃণমূলে রয়েছেন।

সভা শেষে প্রধানমন্ত্রী মঞ্চের পিছনে নানাজনের সঙ্গে আলাপচারিতা সারছিলেন। দূরে সাক্ষাৎপ্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিব্যেন্দু। মোদি তাঁকে দেখে কাছে আসতে বলেন। হাত জোড় করে নমস্কার করলেন দিব্যন্দু। মোদি বললেন, তোমার খবর আমার কাছে আছে। ভাল করে কাজ করে যাও। কিন্তু এখনও তৃণমূলে থাকা দিব্যেন্দুকে প্রধানমন্ত্রী ভাল করে কোন দলের হয়ে কাজ করতে বললেন তা পরিষ্কার নয়। বললেন, শিশিরবাবুকা খেয়াল রাখনা। আর দিল্লি এলে দেখা হবে, কথা হবে। শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিব্যেন্দুর পিঠ চাপড়ে দেন। আর এ দৃশ্য তখন তাড়িয়ে তাড়িয়ে দেখছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

মঞ্চে দেখা শুভেন্দু অধিকারী আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুজনেই প্রণাম করেন প্রধানমন্ত্রীকে। বললেন, তোমরা এসেছ ভাল লাগছে। ভাল করে কাজ করো। কঠিন লড়াই, কিন্তু জিততে হবে। সভায় লোকজন দেখে খুশি ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ব্যস্ত সিডিউলের কারণে এর বাইরে কেউই আর কোনও কথা বলতে পারেননি।

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...