Wednesday, June 3, 2026

১৯২ দিন পর খুলল বেলুড় মঠ, বন্ধ থাকছে প্রসাদ বিতরণ

Date:

Share post:

আজ বুধবার থেকে দর্শনার্থীদের জন্য খুলেছে বেলুড় মঠ। কোভিড পরিস্থিতিতে ১৯২ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে বেলুড় মঠের দরজা খুললেও, কোভিড-পরিস্থিতিতে মানতে হবে কিছু বিধিনিষেধ। সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সোয়া ৫টা, দিনের ২টি নির্দিষ্ট সময়ে ঢোকা যাবে বেলুড় মঠে। মূল মন্দিরে বসে ধ্যান করা যাবে না। হবে না আরতি দর্শন। আপাতত বন্ধ থাকবে প্রসাদ বিতরণ।মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশ দ্বারে প্রত্যেকের হাতের স্যানিটাইজার দেওয়া হবে। থার্মাল গান দিয়ে মেপে নেওয়া হবে শরীরের তাপমাত্রা।
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, আপাতত সন্ন্যাসী মহারাজদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। এছাড়াও করোনা আবহে বেলুড় মঠের চারটি গেস্ট হাউসে অতিথিদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।
যদিও বন্ধ থাকছে বাগবাজারে শ্রীশ্রী মায়ের বাড়ি এবং উদ্বোধন কার্যালয়ের সব বিভাগ। রামকৃষ্ণ মঠ, বাগবাজার সূত্রে জানা গিয়েছে , বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি, মায়ের বাড়িতে স্বল্প পরিসর জায়গা, মঠে ঢোকার সঙ্কীর্ণ গলি প্রমুখ কারণে এবং সর্বোপরি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আগামী ৩০ জুন পর্যন্ত এই দর্শনস্থল বন্ধ থাকবে।

Related articles

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...