Monday, June 8, 2026

নজিরবিহীন! শেষমেশ খোঁজ মিলল পাষাণ হৃদয়ের

Date:

Share post:

কখনও শুনেছেন মানুষের দেহে পাষাণ হৃদয়। যদিও বাস্তবে এই ঘটনার সাক্ষী থাকল ভারত। পাথরের হৃদয় নিয়েই ৫০ বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। তবে তাঁর জীবদ্দশায় কখনও জানা যায়নি বিষয়টি। মৃত্যুর পর ময়নাতদন্তে হঠাৎই এই নজীরবিহীন বিষয়টি উঠে আসে।


গোয়ার মেডিকেল কলেজে এই বিরল ঘটনা জানাজানি হতেই রীতিমতো স্তম্ভিত চিকিৎসকমহল। পাথুরে হৃদয়ের সন্ধান পেতেই তড়িঘড়ি গবেষণা চালিয়েছেন তাঁরা।বিরল এই রহস্যের সন্ধানও পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, এটি হার্টের একটি বিরল অসুখ। যার ফলে হার্টের কোষ-কলাগুলি শক্ত হতে হতে প্রায় পাথরেই পরিণত হয়।
ঘটনাটি ঘটেছে জুলাই মাসে। হাসপাতালের চিকিৎসক ডক্টর ভরত শ্রীকুমার জানিয়েছেন, দক্ষিণ গোয়ার একটি পার্ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এরপরে ময়নাতদন্ত করার সময়ে বুকের চামড়া কেটে হার্ট দেখতে গিয়ে দেখা যায়, হার্টের বাম অলিন্দটি পাথুরে। সেটির কার্যক্ষমতা বন্ধ হয়ে হৃদরোগে মারা যান বছর ৫০এর ওই ভদ্রলোক।
চিকিৎসক আরও বলেন,”এমনই শক্ত হয়েছিল হার্টটি , সেটা পাথরের থেকে একটুও কম নয়। আমি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের দেখাই বিষয়টি। তাঁরাই আমাকে পরামর্শ দেন , হার্টের ওই পাথুরে অংশটি নিয়ে হিস্টোপ্যাথলজিকাল স্টাডি করার জন্য।
সেখানেই জানা যায়, ক্যালসিয়াম অতিমাত্রায় জমে যাওয়ার কারণেই এমন হয়েছে। কিডনিতে স্টোন হলে ঠিক যেমনটা হয়ে থাকে, এক্ষেত্রে হার্টে তেমনটাই হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করার পর ডক্টর শ্রীকুমার একটি পেপার লেখেন। ‘আ হার্ট সেট অফ এন স্টোন’ শিরোনাম সেটি প্রকাশ পায়। তারপরই নজীরবিহীন ঘটনাটি সকলের সামনে আসে।

Advt

 

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...