Friday, April 24, 2026

প্যাংগং লেকের দুই তীর থেকে সরছে ইন্দো-চিন সেনা, বিবৃতি বেজিংয়ের

Date:

Share post:

গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন (india-china) সীমান্ত বিরোধ চরমে। দুই দেশের সম্পর্কে তিক্ততা, অবিশ্বাস থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা ও সমরসজ্জা বৃদ্ধি, বাদ যায়নি কিছুই। তবে এরই পাশাপাশি উত্তেজনা প্রশমনে দ্বিপাক্ষিক সেনা বৈঠকও চালিয়ে গিয়েছে দিল্লি ও বেজিং। অবশেষে সরকারিভাবে চিন ঘোষণা করল সেনা সরানোর কথা।

পূর্ব লাদাখ থেকে ভারত ও চিন দুই দেশই সামরিক সম্ভার সরাতে (disengagement) শুরু করছে বলে বুধবার বিবৃতি জারি করে জানিয়েছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। সুত্রের খবর, প্যাংগং লেকের (pangong lake) দক্ষিণ ও উত্তর প্রান্ত থেকে সরছে সেনা। দুই তরফেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেজিং। চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উ কিয়াং বলেন, নবম পর্বের দ্বিপাক্ষিক কমান্ডার পর্যায়ের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম পর্বের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর প্রান্ত থেকে দুই দেশের ফ্রন্টলাইন ইউনিটকেই সরিয়ে নেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বেজিংয়ের এই বিবৃতি সমর্থন অথবা খারিজ করে অন্য কোনও বিবৃতি এখনও জারি করা হয়নি।

আরও পড়ুন- বিঘে বিঘে জমিতে হলুদ-বেগুনি ফুলকপি, দাম ১৬ লক্ষ টাকা!

Advt

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...