Wednesday, June 3, 2026

রঙিন বামেদের মিছিল, ফুটবল খেলতে খেলতে স্লোগান উঠল ‘খেলা হবে’

Date:

Share post:

কুথার বন্যা, আক্রমণ ও প্রতিআক্রমণে যখন মেতে উঠেছে বঙ্গ রাজনীতি ঠিক সেখানেই এক অন্যরকম ছবি তুলে ধরল বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান। সবকিছুকে পেছনে ফেলে একেবারে রঙিন বামেদের এই মিছিল। পোস্টারে, স্লোগানে, ব্যবহারে, আক্রমণে। কখনও মিছিলে ফুটবল, কখনও দেখা গেল রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা। আবার ফুটবল খেলতে খেলতে স্লোগান উঠল ‘খেলা হবে’। কলেজ স্ট্রিট যেন মনে করিয়ে দিল অতীত ছাত্র আন্দোলনের স্মৃতি।

মধ্য কলকাতা কার্যত স্তব্ধ হয়ে যায় বাম মিছিলে। লক্ষ্যণীয় বিষয় হলো, ছাত্র-যুবরা আক্রমণাত্মক নয়, গান্ধীগিরির পথ নেয় এদিনের মিছিলে। তাই পুলিশকে স্যানিটাইজার-মাস্ক দেওয়ার পাশাপাশি আক্রমণাত্মক সমর্থককে পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষ থেকে সরিয়ে নেয়। যুব-ছাত্ররা বলেন, প্রতিরোধ হবে।

আরও পড়ুন:বাম ছাত্রদের নবান্ন অভিযানকে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে ধর্মতলা চত্বর

সব মিলিয়ে মিছিল রুখতে ৪টি জলকামান প্রস্তুত রাখা হয়। মিছিলের প্রথম মুখ এসএন ব্যানার্জি পৌঁছতেই জলকামান চালানো শুরু হয়। ধর্মতলা চত্বরে যখন এই পরিস্থিতি, তখন মিছিলের লেজ কলেজ স্ট্রিটে। ফলে জনসমাগম বিরাট। আর সেই কারণে ২৫টি জায়গায় ব্যারিকেড করা হয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ ধরে জলকামান চলতে থাকায় পাল্টা ইট ছুড়তে থাকে মিছিলকারীরা। এরপর শুরু হয় পুলিশের লাঠি। দেখা যায় সর্বস্ব ভিজে আহত হয়ে নিরাপদ জায়গা খুঁজছেন ছাত্ররা। ফলে নবান্ন পৌঁছনো দূর-অস্তই রইল।

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...