Tuesday, June 23, 2026

এ বছরের মতো কলকাতা থেকে বিদায় নিল শীত

Date:

Share post:

আসছে বছর আবার হবে( winter ends in its innings innings in Kolkata )। এ বছরের মত বিদায় নিল শীত(winter)। আগামী কয়েকদিন সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শীত ফিরে আসারও কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের মাঝামাঝি রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়ল অনেকটা। পারদ চড়ল বিভিন্ন জেলাতেও। আবহাওয়া অফিস (Alipur weather office)জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াল ১৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেডে। সপ্তাহান্তে তা ১৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়তে পারে ৩০ ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ শীতল আমেজে ইতি, উষ্ণদিনের হাতছানি। বলাই যায় দক্ষিণবঙ্গ থেকে পাততাড়ি গোটাল শীত।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শীত একটু কামড় বসিয়েছিল কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গে। সোমবার সকাল থেকে কাঁপন ধরানো হাওয়া বইছিল। তাতে শীত অনুভূত হচ্ছিল। পরবর্তী দুটো দিনও প্রায় একইরকম ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই একধাক্কায় তাপমাত্রা বাড়ল অন্তত ২ ডিগ্রি।

তবে দক্ষিণবঙ্গে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে ঠান্ডা এখনো বেশ কিছুদিন স্থায়ী হবে ।

Advt

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...