Monday, March 16, 2026

এক মঞ্চে রাহুল-কানহাইয়া! চোখ ফেব্রুয়ারির ব্রিগেডে

Date:

Share post:

জাতীয় রাজনৈতিক মঞ্চে ফের তৈরি হতে পারে নয়া সমীকরণ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কেন্দ্রের বিরুদ্ধ প্রবল বিরোধিতা গড়ে তুলতে হাত মেলাতে পারেন তরুণ বাম নেতা কানহাইয়া কুমার (Kanhaia Kumar) এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। জাতীয় রাজনীতির এই দুই সারথি একযোগে কাজ করলে তা যে আলোড়ন তৈরি করবে তা বলাই বাহুল্য। যদিও বাংলায় চূড়ান্ত বাম (Left) – কংগ্রেস (Congress) জোট। এখন কেবল ১০০টি আসনে জটিলতা কাটার অপেক্ষা।

আসন্ন নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে বাম শিবির। ২৮ ফেব্রুয়ারি ফের ব্রিগেডের (Brigade) রঙ হতে পারে লাল। এখন প্রশ্ন হচ্ছে এই সমাবেশে কে হতে পারেন বামেদের মুখ্য বক্তা? সীতারাম ইয়েচুরির (Sitaram Yachuri) নাম উঠে এলেও তাঁকে কোনওভাবে চমক বলা যেতে পারে না। সেক্ষেত্রে কানহাইয়া কুমার হতে পারেন ব্রিগেড সমাবেশের অন্যতম মুখ। ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতে হাইকম্যান্ডের সঙ্গে আগেই যোগাযোগ করেছে প্রদেশ কংগ্রেস। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) কিংবা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ব্রিগেডে আনার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে হাত শিবির।

বামেদের একাংশ চাইছেন কাইহাইয়া কুমারকে মঞ্চে পেতে। কিন্তু এখানে ভিন্ন মত পোষণ করছেন কেউ কেউ৷ বেগুসরাইয়ের এই নেতা মঞ্চে উঠলে সভার বেশিরভাগ ফোকাস তাঁর দিকে চলে যেতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই। সেই সঙ্গে রাজ্য সরকারকে বিরুদ্ধে তিনি কতোটা তীব্র হতে পারবেন সে ব্যাপারেও থেকে যাচ্ছে প্রশ্ন।

অতীতে ২০১৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) সঙ্গে ছিলেন রাহুল গান্ধী। এবার সেই সম্ভাবনা অবশ্য নেই৷ তাই আগামী দিনে পাল্লা ভারি কানহাইয়া কুমারের দিকে। নাহলে সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী।

Advt

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...