Sunday, May 17, 2026

হুগলিতে পুলিশে রদবদল: বদলি নিয়ে শাসক-বিরোধী তরজা

Date:

Share post:

বিধানসভা ভোটের (Election) মুখে কাজে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই কমিশনারেট ও গ্রামীণ এলাকার মোট তিন পুলিশ কর্মীর (Police) বদলি নিয়ে জেলা জুড়ে তৈরি হয়েছে চাপা আলোড়ন। সোমবার রাতে বদলির নির্দেশ জারি হতেই নড়েচড়ে বসেন পুলিশকর্মীরা। চলতি মাসের শুরুতে উত্তরপাড়া (Uttarpara) থানার আইসি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন অরুপ কুমার রায়। তাঁকে পুরুলিয়ার (Purulia) ডিআইবিতে বদলি করা হয়েছে। তাঁর বদলে উত্তরপাড়া থানার আইসি’র দায়িত্ব দেওয়া হয়েছে মানস মাইতিকে। তিনি রাজ্য পুলিশের ভিজিলেন্স দফতরের অফিসার।

বদলি করা হয়েছে রিষড়া থানার আইসি দীপঙ্কর দাসকেও। তাঁকে আসানসোল দুর্গাপুর (Durgapur) কমিশনারেটের অধীনে রানিগঞ্জের সার্কেল ইনসপেক্টরের পদে বহাল করা হয়েছে। হুগলি গ্রামীণের সার্কেল ইনসপেক্টর বরুণকুমার ঘোষকে বাঁকুড়ার ডিআইবিতে বদলি করা হয়েছে বরুণের বদলে আসানসোল দুর্গাপুর কমিশনারেট থেকে নন্দন মন্ডলকে তারকেশ্বরের সার্কেল ইন্সপেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

৬ ফেব্রুয়ারি উত্তরপাড়া থেকে চাঁপদানী পর্যন্ত বিজেপির যুব মোর্চার বাইক মিছিল হয়েছিল। ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও প্রবীর ঘোষালেরা। বিজেপির কর্মসূচিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে পরের দিন ৭ ফেব্রুয়ারি উত্তরপাড়া কলেজ মোড় থেকে ধারসা পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছলের নেতৃত্ব দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষ করে কল্যাণ অভিযোগ করেন, এক শ্রেণীর পুলিশ বিজেপিকে মদত দিচ্ছে।ওই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঈঙ্গিত দিয়েছিলেন তিনি।

এরপরেই পুলিশকর্মীদের বদলির ঘটনা নিয়ে সরব হয়েছেন শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। যদিও চন্দনগরের (Chandannagar)পুলিশ কমিশনার গৌরব শর্মা গোটা বিষয়কে রুটিন বদলি বলে জানিয়েছেন।

Advt

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...