Monday, March 16, 2026

রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে মেদিনীপুর থেকে রথ যাত্রার সূচনা দিলীপের

Date:

Share post:

কোচবিহারে অমিত শাহের(Amit Shah) পর শনিবার পঞ্চম দফায় মেদিনীপুর থেকে পরিবর্তন যাত্রার(Parivartan Yatra) সূচনা করেছেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিজেপির পরিবর্তন যাত্রার এই রথ কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে পৌঁছোবে চন্দ্রকোনা শহরে। গেরুয়া বাহিনী এই রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার বিজেপি সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পরিবর্তন যাত্রার সূচনায় মেদিনীপুর থেকে কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ শানাতেও দেখা গেল দিলীপ ঘোষকে।

পরিবর্তন যাত্রা উপলক্ষে এদিন জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যে আমি মাওবাদী আন্দোলন দেখেছি, নকশাল আন্দোলন দেখেছি। তবে এখানকার সাধারণ মানুষ কিছুই পাননি। হতভাগ্য সেই সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। আপনারা বিশ্বাস রাখুন এই যাত্রার মাধ্যমে রাজ্যে পরিবর্তন এনে বাংলাকে উন্নত করা হবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূল যে কথা বলেছিল তা তারা পালন করেনি। বিজেপির হাত ধরে পরিবর্তন আসতে চলেছে বাংলা।’

আরও পড়ুন:প্রাক্তন প্রধান বিচারপতি আস্থা রাখতে পারছেন না আদালতে!কিন্তু কেন?

শনিবার বিজেপির এই পরিবর্তন যাত্রায় দিলীপ ঘোষের পাশাপাশি গেরুয়া রথে দেখা গিয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে চন্দ্রকোনা পৌঁছোবে পরিবর্তন যাত্রা। যাত্রাপথে একাধিক জায়গায় রথ থামিয়ে জনসভা করবেন দিলীপ ঘোষ।

Advt

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...