Wednesday, May 20, 2026

দলীয় কার্যালয় নয়, ভোট পরিচালনা হবে শহরের একটি পাঁচতারা হোটেল থেকে!

Date:

Share post:

শহরের একটি পাঁচতারা হোটেলে তৈরি হচ্ছে ওয়াররুম। কন্ট্রোল রুম, ওয়াচ রুম, কনফারেন্স রুম।  রণনীতি স্থির হবে ওই পাঁচতারা হোটেলের সবথেকে গোপন কুঠুরিতে। ষা বিশ্বস্ত দু-একজন ছাড়া আর কেউই জানতে পারবেন না। এবারের ভোটে  এমনই চমক দিতে তৈরি  হচ্ছে বিজেপি। এই ঘটনা বাংলার রাজ্য-রাজনীতিতে তো বটেই জাতীয় রাজনীতিতেও সম্ভবত প্রথমবার। শহরের কোনও পাঁচতারা হোটেলকে পরিণত করা হবে রাজনীতির ওয়ার রুমে। বিশেষ সূত্রের খবর, শহরের একটি পাঁচতারা হোটেল থেকে এবার বিধানসভা ভোট পরিচালনা করবেন  দিলীপ ঘোষ, মুকুল রায়রা। আর ভার্চুয়ালি প্রতিমুহূর্তের রণনীতি স্থির করে দেবেন স্বয়ং অমিত শাহ।

মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর তো রয়েছেই। পাশাপাশি হেস্টিংসে খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়ও। নেতৃত্বের বসার জায়গার পাশাপাশি সেখানে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া টিমের বসার জায়গাও রাখা হয়েছে। প্রতিদিন ২৫০ জনের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাংবাদিক বৈঠক করার জন্য রয়েছে পৃথক জায়গা। তবে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে পাঁচতারা হোটেলের এই কার্যালয়কে দুর্ভেদ্য ঘাঁটি করে ফেলতে চাইছে বিজেপি। ভিতরে কী হচ্ছে, তা যেন কাকপক্ষ্মীও টের না পায়। সাংবাদিকদের তো কোনওভাবেই সেখানে ঢুকতে দিতে চায় না বিজেপি নেতৃত্ব।  ভোটের গুরুত্বপূর্ণ সমস্ত বৈঠকও এখানেই করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে শহরের আরও দু’টো গেস্ট হাউজ ভাড়া নেওয়া হয়েছে। অর্থাৎ ২১ এ বাংলা দখলের জন্য  রীতিমত রাজসূয় যজ্ঞের আয়োজন করতে শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...