Sunday, May 17, 2026

এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব : চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য অভিষেকের

Date:

Share post:

কুলপির সভা তারপরে রোড শো এবং সবশেষে সোনারপুরে সভায় গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee), “এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব”। শনিবার অভিষেকের দুটি জনসভা এবং রোড শো ছিল ভিড়ে ঠাসা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এই হাততালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা। শনিবার, রোড-শোয়ের পর সোনারপুরে (Sonarpur) সভায় অভিষেক বলেন, “আজ থেকে দিদির দূত কর্মসূচি শুরু হল। এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব”। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) দিল্লির কাছে মাথানত করবেন না।

বিভিন্ন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে বিজেপি। বিভিন্ন দুর্নীতিতে তার নাম জড়িয়ে অভিযোগ করেছে তারা। এর জবাবে দিন সোনারপুরে অভিষেক বলেন, “টিভিতে যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে তাঁরা আমায় তোলাবাজ বলছে। বিজেপি (Bjp) টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে”। বিজেপি মানুষকে যোগ্য সম্মান দিচ্ছে না বলেও অভিযোগ করেন তৃণমূল (Tmc) সাংসদ।

কুলপির পরে সোনারপুরের জনসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতাদের গুটখার থুথুতে বাংলার লোহায় জং ধরবে না। পদ্মফুল রেখে দিলে শুকিয়ে যায়। ঘাসফুল যত কাটবে তত বাড়বে”। কটাক্ষ করে অভিষেক বলেন, “তৃণমূলের কয়েকজন গদ্দারকে নিয়ে বিজেপি ভাবছে বাংলা জয় করবে”।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...