Monday, May 11, 2026

অন্ডাল বিমানবন্দরে রাজ্যের শেয়ার এবং চুক্তির নথি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

Date:

Share post:

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল। এবার প্রশ্ন তুললেন অন্ডাল বিমানবন্দর নিয়ে।  সোমবার টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড়  (Jagdeep Dhankhar)প্রশ্ন তুলেছেন, অন্ডাল বিমানবন্দরের অধিকাংশ শেয়ার নিজের হাতে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু  এই অতিরিক্ত শেয়ার কেনা সংক্রান্ত চুক্তির নথিপত্র কোথায়? কাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তাঁর মতে, রাজ্যে এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে অন্ডাল বিমানবন্দরের ৪৭ শতাংশ শেয়ার নিজের হাতে নিয়ে রাজ্য সরকার আর্থিক বোঝা আরও বাড়িয়েছে। এ নিয়ে যাবতীয় তথ্য এবং মমতা সরকারের বক্তব্য জানতে চান তিনি। তবে মমতা সরকারের এই উদ্যোগ নিয়েও এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল? কাদের সঙ্গে আলোচনা করা হয়েছে? কত মূল্যে এই বাড়তি শেয়ার কেন হল? এর জন্য সরকারি কোষাগার থেকে কত খরচ হল? এমনই একাধিক প্রশ্ন তুলে এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ নিয়ে সরকারের কাছে যাবতীয় তথ্য তিনি চেয়ে পাঠিয়েছেন। তাঁর মতে, এই বাড়তি শেয়ার কেনার জন্য মূলত কারা সুবিধা পেলেন, তা দেখা প্রয়োজন। আদৌ কি সাধারণ মানুষ এতে উপকৃত হলেন? সংশয় রয়েছে তাঁর। অন্ডাল বিমানবন্দরের আরও বেশি সরকারি বিনিয়োগের মতো সাধু সিদ্ধান্ত ঘিরে রাজ্যপালের এই সংশয় প্রকাশ নবান্ন-রাজভবনের সংঘাতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। নবান্নের তরফে অবশ্য এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...