Tuesday, April 14, 2026

দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

Date:

Share post:

কলকাতায় দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল। আকাশছোঁয়া দাম বৃদ্ধির ফলে ‘চোখে জল’ মধ্যবিত্তের। ফের নতুন করে সোমবারও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এই নিয়ে টানা সাত দিন বাড়ল জ্বলানি তেলের দাম।

  • সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৮৮ টাকা ৯৯ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে ৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে।
  • কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮২ টাকা ৯৪ পয়সা।
  • মুম্বইয়ে সোমবার লিটার পিছু পেট্রল কিনতে হচ্ছে ৯৫.৪৬ টাকায়। এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৩৪ পয়সা।
  • চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৯১.৯১ টাকা। ডিজেলের দাম বেড়ে ৮৪ টাকা ৪৪ পয়সা হয়েছে।

আরও পড়ুন-করোনা পজিটিভ গুজরাটের মুখ্যমন্ত্রী, ভর্তি রয়েছেন হাসপাতালে

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম পেরিয়ে গিয়েছে ৬০ ডলার। আপাতত জ্বালানির এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষের নিস্তার নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতেই জ্বালানির উপর শুল্ক সবচেয়ে বেশি। কিন্তু শুল্ক কমার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র জানান, রাজ্যগুলিকে ভ্যাট কমাতে হবে বলে।

Advt

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই হঠাৎ ২৫ টাকা বেড়েছিল। এবার বাড়ল আরও ৫০ টাকা। সবমিলিয়ে আজ, সোমবার থেকে বাড়িতে সিলিন্ডার এলেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের জন্য গ্রাহকদের দিতে হবে ৭৯৫ টাকা ৫০ পয়সা। তিন দফায় বাড়ল সিলিন্ডার পিছু ভর্তুকিহীন গ্যাসের দাম।

Related articles

নববর্ষে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা! বিক্ষিপ্ত বৃষ্টিতে কমবে না গরম

বাংলা বছরের শেষ দিনে সকাল থেকেই ঘর্মাক্ত দক্ষিণবঙ্গবাসী। পয়লা বৈশাখে (Bengali new year day) জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা...

কোচবিহারে রোড শো-জলপাইগুড়িতে জনসভা, নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক

বাংলায় প্রথম দফার নির্বাচন হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের...

আজ মেদিনীপুর- হাওড়ায় জনসভা মমতার, সন্ধ্যায় কালীঘাটে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

বাংলা বছরের শেষ দিনে জেলায় জেলায় নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলের প্রথম কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার...

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...