Saturday, June 20, 2026

করোনা পজিটিভ গুজরাটের মুখ্যমন্ত্রী, ভর্তি রয়েছেন হাসপাতালে

Date:

Share post:

করোনা পজিটিভ গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Vijay Rupani)। এখন তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। রবিবার বদোদরার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। গতকাল থেকে বিজয় রুপানির স্বাস্থ্যের ওপর নজর রেখেছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রক্তচাপ এবং সুগারের মাত্রা হঠাৎ কমে যাওয়ার ফলে এই বিপত্তি।

এরপর মেডিকেল আপডেট অনুযায়ী ক্রমে স্থিতিশীল হচ্ছিলেন বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে জানা গিয়েছিল। সোমবার বেলার দিকে আসে আরও বড় খবর। পজিটিভ এসেছে গুজরাটের মুখ্যমন্ত্রীর করোনা রিপোর্ট (Covid19)। রবিবার বদোদরার নিজামপুরা এলাকায় জনসভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর নিজের মতো বক্তব্য রাখতে শুরু করেন তিনি। বিতর্কিত লাভ জেহাদ নিয়ে রাখছিলেন বক্তব্য। তবে থমকে থমকে যাচ্ছিলেন বারংবার। কিছুক্ষণ পর বাঁধে বিপত্তি। মঞ্চেই জ্ঞান হারান বিজয়।

বিজেপি নেতা ভরত ডাঙ্গে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী কথা বলতে বলতেই অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর দেহরক্ষী মুখ্যমন্ত্রীকে ধরে ফেলেন।” এরপর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানে করে নিয়ে যাওয়া হয় আমেদাবাদের হাসপাতালে। গত কয়েক দিন ধরেই নাকি তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। তা সত্ত্বেও চালিয়ে যাচ্ছিলেন সভা। এবার জানা গেল তিনি করোনায় আক্রান্ত।

আরও পড়ুন: ফাসট্যাগ না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল, দেশে চালু হলো নয়া নিয়ম

Advt

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...