Thursday, May 14, 2026

টুলকিট কাণ্ড: দিশা রবির গ্রেফতারির নিন্দায় সরব অরবিন্দ কেজরিওয়াল

Date:

Share post:

কৃষক আন্দোলনকে(Farmer Protest) সমর্থন ও টুলকিট শেয়ার করার অপরাধে গত শনিবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে পরিবেশকর্মী তথা সমাজসেবী মাত্র ২১ বছর বয়সী দিশা রবিকে (Disha Rabi)। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় সরকারের এহেন নীতির তীব্র বিরোধিতা করে একে একে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi) রাহুল গান্ধীর(Rahul Gandhi) মত নেতৃত্বরা সেই ধারা অব্যাহত রাখে এবার দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। সোমবার টুইট করে তিনি জানালেন, ‘ দিশা রবির গ্রেপ্তারের ঘটনা দেশের গণতন্ত্রের ওপর হামলা।’ একই সঙ্গে তিনি এটাও জানালেন দেশের কৃষকদের সমর্থন করা কোনও অপরাধ নয়।

ভারতের অভ্যন্তরে চলতে থাকা কৃষক আন্দোলন কে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। কৃষকদের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরা। গত মাসে ভারতের কৃষকদের পাশে দাঁড়িয়ে একটি টুলকিট শেয়ার করেছিলেন গ্রেটা থুনবার্গ। তার টুইটার দুটি লাইন পরিবর্তন করে সেটি শেয়ার করেন দিশা রবি। ওই টুইট শেয়ার করার জন্য শনিবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় দিশা রবিকে। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ওই টুলকিট শেয়ার করার মাধ্যমে খালিস্তান আন্দোলনে মদত দিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার পরই দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করতে দেখা যায় কংগ্রেস-আপ সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, ‘২১ বছর বয়সী দিশা রবির গ্রেফতারি গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা। কৃষকদের সমর্থন করা কোনও অপরাধ নয়।’

আরও পড়ুন:দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

পাশাপাশি কংগ্রেসের তরফে দিশা রবির সমর্থনে টুইট করেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘বাক স্বাধীনতা রয়েছে তোমার, সত্য বলার অধিকার এখনও জীবিত। ওঁরা ভয় পাচ্ছে, দেশ নয়।’ অবিলম্বে ২১ বছর বয়সী ওই তরুণীর মুক্তির দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এদিকে রবিবার দিশা রবিকে দিল্লি আদালতে তোলা হলে সেখানে সে জানায়, টুলকিটটি তিনি নিজে তৈরি করেননি। কেবল দু’লাইন পরিবর্তন করে ৩ ফেব্রুয়ারি শেয়ার করেছিলেন মাত্র। আদালতের নির্দেশে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৫ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...