Saturday, May 9, 2026

‘বসন্ত পঞ্চমীতে, যৌবন এসো নতুন স্রোতে’’, ছাত্রযৌবনকে নতুন গান উপহার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, মঙ্গলবার সরস্বতী পুজো (Swarwati Pujo)। রাজ্যজুড়ে হচ্ছে বাগদেবীর আরাধনা। রাজ্যবাসীকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা (Wish) জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। মুখ্যমন্ত্রীর রচনা ও ভাবনায় এবং দেবজ্যোতি বসুর সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গানও (Song) প্রকাশিত (Released) হয়েছে পুজোর ঠিক আগের দিন। সেখানে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, ‘’বসন্ত পঞ্চমীতে, যৌবন এস নতুন স্রোতে, ভেঙে ফেল বাধা বিঘ্ন, হতাশাকে কর ছিন্ন।” মূলত, বসন্ত পঞ্চমীর আগে ছাত্র যৌবনের উদ্দেশে নতুন গান এই গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ছত্রে ছত্রে যুবসমাজকে উদ্বুদ্ধ করার ডাক।

গানটির আনুষ্ঠানিক প্রকাশের পর ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আপনাদের সকলের জন্য রইল আমার রচনা ও ভাবনায়, দেবজ্যোতি বোসের সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গান। সকলকে জানাই বসন্ত পঞ্চমীর ও সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। বাংলা মেতে উঠুক সম্প্রীতির সুরে।” ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে।

Advt

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...