Wednesday, March 11, 2026

রাজ্যে শিক্ষার পরিবেশ ফেরানোর কথা ভাবছে বিজেপি, ২ টাকার বিনিময়ে বাগদেবীর মূর্তি বিলি

Date:

Share post:

রাজ্যে শিক্ষার পরিবেশ ফেরানোর কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি। আর তাই ২ টাকার বিনিময়ে স্থানীয়দের হাতে বাগদেবীর মূর্তি তুলে দিলেন বিজেপি কর্মীরা।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য-রাজনীতিতে চড়ছে পারদ। এই জায়গায় দাঁড়িয়ে জনসংযোগকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। তাই এই অভিনব উদ্যোগ নিয়েছেন কামারহাটি বিধানসভা এলাকার বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি কর্মী কৌশিক মিত্র ও বিজেপি নেতা বিজয় কুমার মাহাতোর উদ্যোগেই মূলত এই ব্যবস্থাপনা। কামারহাটি রথতলা পার্টি অফিস থেকে সোমবার রাত পর্যন্ত সরস্বতী ঠাকুরের মূর্তি এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয়। শতাধিক মূর্তি বিলি করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন-মিদ্দা পরিবারকে চাকরির আশ্বাস, দিলীপ বললেন ‘মুখ্যমন্ত্রীর এত দরদ উথলে উঠল কেন?’

বিজেপি কর্মী কৌশিক মিত্র বলেন, “ঠাকুরের মূর্তি বিনা পয়সায় দিতে নেই তাই আমরা প্রতীকী ২ টাকা করে নিয়েছি। রাজ্যে শিক্ষার পরিবেশ ফিরুক। কর্মসংস্থান হোক। আমরা দলের তরফে মানুষের কাছে আবেদন করেছি, তাঁরাও এই প্রার্থনাই করুন মায়ের কাছে।”

Advt

মঙ্গলবার সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বিজেপি। বিজেপি নেতারা অংশ নিয়েছেন সরস্বতী পুজোয়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উলুবেড়িয়া ও খড়গপুরে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন। এছাড়া, রাহুল সিনহা, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রাও এদিন বাগদেবীর আরাধনায় অংশ নেন।

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...